আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিনহাটায় এসআইআর ভোটার তালিকা হেয়ারিং নিয়ে সর্বদলীয় বৈঠক

Published on: December 22, 2025
---Advertisement---

দিনহাটা, ২২ ডিসেম্বরঃ এসআইআর ভোটার তালিকা সংশোধনের হেয়ারিং প্রক্রিয়া ঘিরে দিনহাটায় অনুষ্ঠিত হলো একটি সর্বদলীয় বৈঠক। সোমবার দুপুরে দিনহাটা মহকুমাশাসকের কনফারেন্স হলে এই গুরুত্বপূর্ণ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দিনহাটা মহকুমাশাসক তথা আইএএস অফিসার ভারত সিং।

বৈঠকে সিপিআই(এম), তৃণমূল কংগ্রেস, বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্বাচন সংক্রান্ত এই প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের মতামত শোনা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশ দেওয়া হয়।

সিপিআই(এম) নেতা শুভ্রালোক দাস ফোন মারফত জানান, বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এসআইআর ভোটার তালিকা হেয়ারিং প্রক্রিয়ার সময়সূচি ও প্রস্তুতি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত এসআইআর এলাকায় এই হেয়ারিং প্রক্রিয়া চলবে।

বৈঠকে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা, আবেদনকারীদের যথাযথভাবে শুনানি নেওয়া এবং যাতে কোনও যোগ্য ভোটারের নাম বাদ না যায়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি, রাজনৈতিক দলগুলিকে নিজ নিজ কর্মীদের মাধ্যমে সাধারণ মানুষকে নির্ধারিত সময়সীমার মধ্যে হেয়ারিংয়ে অংশ নেওয়ার বিষয়ে সচেতন করার অনুরোধ জানানো হয়।

প্রশাসনের দাবি, সকল দলের সহযোগিতায় এই হেয়ারিং প্রক্রিয়া শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা সম্ভব হবে। সর্বদলীয় বৈঠকের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতিতে প্রশাসনিক স্বচ্ছতার বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment