আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

লক্ষ্মীবারে বাংলার শিল্পে ‘আদানি’ বার্তা? শুভেন্দুর সঙ্গে বৈঠকে গৌতম, নজর বিনিয়োগের দিকে

Published on: September 23, 2026
---Advertisement---

কলকাতা, ২৩ সেপ্টেম্বরঃ শিল্পের খরা কাটিয়ে বাংলায় বিনিয়োগের নতুন দরজা খোলার লক্ষ্য। সেই আবহেই কলকাতায় আসছেন শিল্পপতি গৌতম আদানি। বুধবার রাতেই শহরে পৌঁছনোর কথা আদানি গোষ্ঠীর চেয়ারম্যানের। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। ফলে বৈঠকের টেবিলে বাংলায় নতুন বিনিয়োগের কোনও প্রস্তাব উঠবে কি না, তা নিয়েই এখন জোর চর্চা।

রাজ্যে পালাবদলের পর শিল্পায়ন এবং কর্মসংস্থানকে অন্যতম লক্ষ্য হিসাবে তুলে ধরেছে নতুন সরকার। ইতিমধ্যেই একাধিক শিল্পপতির সঙ্গে রাজ্য সরকারের যোগাযোগ এবং বৈঠকের খবর সামনে এসেছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী নিজেই মুম্বই গিয়ে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে পশ্চিমবঙ্গে শিল্পের সম্ভাবনা এবং কর্মসংস্থান নিয়ে আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

এই আবহে গৌতম আদানির কলকাতা সফর ঘিরে স্বাভাবিক ভাবেই বাড়ছে প্রত্যাশা। সূত্রের খবর, বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে তাঁর। তার আগে সকালে তাজ বেঙ্গল হোটেলে রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেখানে রাজ্যে বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্র এবং প্রকল্প নিয়ে প্রাথমিক আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।

শুধু শিল্প নয়, কর্মসংস্থানের প্রশ্নটিও এই সফরের সঙ্গে জড়িয়ে রয়েছে। রাজ্য সরকারের তরফে শিল্পপতিদের কাছে বাংলায় বিনিয়োগের আহ্বান জানানো হচ্ছে। পুরুলিয়াতেও সম্প্রতি বিপুল শিল্প ও পরিকাঠামোগত বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার।

জানা গিয়েছে, কলকাতায় এসে বৃহস্পতিবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার কর্মসূচিও রয়েছে আদানির। তার পরই শুরু হতে পারে দিনের ব্যস্ততা।

তবে আদানি গোষ্ঠী ঠিক কোন ক্ষেত্রে, কত টাকা বিনিয়োগ করবে এখনও তা আনুষ্ঠানিক ভাবে জানা যায়নি। ফলে বৃহস্পতিবারের বৈঠকের পরেই স্পষ্ট হতে পারে, বাংলার শিল্প মানচিত্রে আদানি গোষ্ঠীর জন্য নতুন কোনও অধ্যায় খুলছে কি না।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘সবকিছুর একটা সীমা থাকা উচিত’, হুমায়ুন-সায়ন কাণ্ডে মুখ খুললেন দিলীপ, ‘রাজনীতিতে এই সংস্কৃতি বন্ধ হোক’

‘জন্মের আগেই মাধ্যমিক?’ হাসিরানির হলফনামা ঘিরে বিতর্ক, হাই কোর্টে কংগ্রেস

পুজোর আগে ‘ডবল সুখবর’ সরকারি কর্মীদের! ১৫ অক্টোবরেই বেতন-পেনশন, সঙ্গে বাড়তি ডিএ

৩.১০ লক্ষ নিষিদ্ধ কাফ সিরাপ, ইকো পার্কে বুলডোজার চালালেন শুভেন্দু! ‘নেশামুক্ত বাংলা’ গড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

পাঁচ মাস ধরে ভাতা বকেয়া, মিলছে মাত্র এক-চতুর্থাংশ! শিলিগুড়ি পুরসভায় বিক্ষোভ মিড-ডে মিল সহায়িকাদের

‘কাকা’ বলে ডাক, বাইরে আসতেই হামলা! শীতলকুচিতে বিজেপি নেতাকে কাঠের বাটাম দিয়ে মারধরের অভিযোগ

Leave a Comment