আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রে ফড়ে ও পাইকারদের দৌরাত্ম্যের অভিযোগ

Published on: December 27, 2025
---Advertisement---

দিনহাটা, ২৭ ডিসেম্বরঃ সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রে ফড়ে ও পাইকারদের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষকরা দাবি করছেন, একটি অসাধু চক্র প্রকৃত কৃষকদের বদলে ধান কেনাবেচা নিয়ন্ত্রণ করছে, ফলে সাধারণ কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

গীতালদহে কিষান মান্ডিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিপুল ধান মজুত থাকলেও মালিকানা চিহ্নিত না হওয়ায় পরিস্থিতি জটিল হয়। কৃষকরা অভিযোগ করেন, পাইকাররাই কমিশনের বিনিময়ে ধান ঢুকাচ্ছে, আর সাধারণ কৃষকদের ধান নেওয়া হচ্ছে না।

অনেক কৃষক অনলাইন বুকিংয়ের জটিলতা এড়াতে নিজেদের কার্ড পাইকারদের কাছে বিক্রি করে দেন, যারা পরে সেই কার্ড ব্যবহার করে সহায়ক মূল্যে ধান বিক্রি করে।পার্চেস অফিসার মৃন্ময় সরকার এসব অভিযোগ অস্বীকার করে জানান, নিয়ম মেনেই ধান গ্রহণ করা হয়।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment