দিনহাটা, ১০ এপ্রিলঃ দিনহাটা ২ নম্বর ব্লকের বুড়িরহাটের কুকুরকচুয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ফ্লেক্স ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছেন।
তৃণমূল সূত্রে জানা গেছে, দলের কর্মীরা কুকুরকচুয়া এলাকায় নির্বাচনী প্রচারে বাড়ি বাড়ি যাওয়ার সময় দেখেন, তাদের দলীয় পতাকা ও প্রার্থীর ফ্লেক্স ছিঁড়ে ফেলে একটি ভুট্টা ক্ষেতে ফেলে রাখা হয়েছে।
দিনহাটা ২ নম্বর ব্লকের তৃণমূল সহ-সভাপতি আব্দুল সাত্তার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেন, “বিজেপি আতঙ্কিত হয়ে গিয়ে এই কাজ করেছে। নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্যই তারা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে।”অন্যদিকে, অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি নেতা প্রদীপ বর্মন বলেন, “তৃণমূলের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।





