দিনহাটা, ১৬ জানুয়ারি: এসআইআরে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানির অভিযোগ!দিনহাটা বুড়িরহাট এ পথ অবরোধ।শুক্রবার সকাল ১০টা থেকে এই পথ অবরোধ কর্মসূচি শুরু করে সাধারণ মানুষ।
এদিন ভারতের জাতীয় পতাকা নিয়ে এই পথ অবরোধ এ সামিল হন সাধারণ মানুষ।যদিও এই অবরোধের নেপথ্যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রয়েছে।উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা দুই নম্বর ব্লক সহ সভাপতি আব্দুল সাত্তার ও অন্যান্যরা।
যদিও আব্দুল সাত্তার বলেন আজ দলের হয়ে নয়, সাধারণ মানুষের হয়ে এই পথ অবরোধ এ সামিল হয়েছি। অপদার্থ নির্বাচন কমিশন ইচ্ছে মত সাধারণ মানুষদের হয়রানি করছে। তাই তারই প্রতিবাদে আজ সাধারণ মানুষ একত্রিত হয়ে আন্দোলনে নেমেছে।





