আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, আদালত চত্বরে পড়ুয়াদের বিক্ষোভ

Published on: September 9, 2026
---Advertisement---

দিনহাটা, ৯ সেপ্টেম্বর : গেস্ট শিক্ষককে মিথ্যা অভিযোগে ফাঁসানোর অভিযোগ তুলে দিনহাটা মহকুমা আদালত চত্বরে বিক্ষোভ দেখাল মহাকালহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বুধবার ওই শিক্ষককে ফের আদালতে তোলা হবে জানতে পেরে তাঁর মুক্তির দাবিতে আদালত চত্বরে জড়ো হয় পড়ুয়ারা।

জানা গিয়েছে, মহাকালহাট উচ্চ বিদ্যালয়ের এক গেস্ট শিক্ষককে একটি অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে। পরে তাঁকে আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এদিন তাঁকে ফের দিনহাটা মহকুমা আদালতে তোলা হবে খবর পেয়ে বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী আদালত চত্বরে উপস্থিত হয়ে বিক্ষোভ শুরু করে।

পড়ুয়াদের অভিযোগ, বিদ্যালয়ের এক ছাত্রী ও তাঁর অভিভাবকের করা অভিযোগের ভিত্তিতেই ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযোগের সঙ্গে বাস্তব ঘটনার মিল নেই বলে দাবি তাদের। বিক্ষোভরত পড়ুয়াদের আরও দাবি, বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে অভিযোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনও ঘটনা ধরা পড়েনি। তা সত্ত্বেও শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ তাদের।

শিক্ষককে জেল হেফাজত থেকে মুক্তি দেওয়ার দাবিতে এদিন আদালত চত্বরে সরব হয় পড়ুয়ারা। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে কিছুক্ষণ উত্তেজনাও তৈরি হয়। তবে অভিযোগের সত্যতা এবং গোটা ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment