আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানির অভিযোগ, মাথাভাঙা থানায় উপ-প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ

Published on: July 22, 2026
---Advertisement---

মাথাভাঙা, ২২ জুলাই : আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মাথাভাঙা ১ নম্বর ব্লকের কুর্শামারী গ্রাম পঞ্চায়েতের আবাস রতনপুর এলাকার একাধিক বাসিন্দা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগকারীদের দাবি, এলাকার তৃণমূল নেতা তথা কুর্শামারী গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান আনারুল হক আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় ৫০ জনের কাছ থেকে টাকা নিয়েছেন। অভিযোগ, কারও কাছ থেকে ১০ হাজার টাকা, আবার কারও কাছ থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, বহু উপভোক্তার কাছ থেকে টাকা নেওয়া হলেও এখনও পর্যন্ত তাঁদের আবাস যোজনার ঘর মেলেনি। এমনকি টাকা ফেরত চাইতে গেলে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা।

এই পরিস্থিতিতে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নেওয়া টাকা ফেরতের দাবিতে মঙ্গলবার মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ জমা দেন এলাকাবাসী। অভিযোগের সঙ্গে একাধিক উপভোক্তার বক্তব্যও পুলিশের কাছে তুলে ধরা হয়েছে বলে জানা গিয়েছে।

যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত উপ-প্রধান আনারুল হকের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ফলে অভিযোগের সত্যতা নিয়ে তাঁর বক্তব্য সামনে আসেনি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment