আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিহারে ফের তরুণীর পথ আটকে হেনস্তার অভিযোগ, ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য

Published on: September 24, 2026
---Advertisement---

বিহার, ২৪ সেপ্টেম্বরঃ বিহারে ফের প্রকাশ্যে তরুণীকে হেনস্তার অভিযোগ। এ বার সমস্তিপুরের একটি গ্রামে রাস্তার উপর এক নাবালিকার পথ আটকে যৌন হেনস্তা এবং তাঁর সঙ্গে থাকা যুবককে মারধরের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি। যদিও সেই ভিডিয়োর সত্যতা স্বাধীন ভাবে যাচাই করেনি সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে সমস্তিপুরের জগৎসিংহপুর গ্রামে। জানা গিয়েছে, ওই নাবালিকা এক যুবকের সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দু’জনে ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলেন। অভিযোগ, সেই সময় মোটরবাইকে করে কয়েক জন যুবক সেখানে এসে তাঁদের ঘিরে ফেলেন।

এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। ভাইরাল ভিডিয়োয় কয়েক জনকে ওই নাবালিকার সঙ্গে অশালীন আচরণ করতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। তাঁকে উদ্দেশ করে কুরুচিকর মন্তব্য করার পাশাপাশি শারীরিক ভাবে হেনস্তা করা হয় বলেও অভিযোগ। ভিডিয়োয় এক নাবালিকাকে হাত ও চুল ধরে টেনে নিয়ে যাওয়ার দৃশ্য রয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। তাঁকে রক্ষা করতে এগিয়ে আসা সঙ্গী যুবককেও মারধর ও হেনস্তা করা হয় বলে অভিযোগ।

ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই বিষয়টি পুলিশের নজরে আসে। স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্তদের কয়েক জন ওই এলাকারই বাসিন্দা। ঘটনার পর তাঁরা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশকর্তা অরবিন্দ প্রতাপ সিং জানিয়েছেন, অভিযুক্তদের পরিচয় এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত তাঁদের গ্রেফতার করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

বিহারে নারী নিরাপত্তা নিয়ে বিতর্কের আবহেই নতুন এই অভিযোগ সামনে এল। এর আগে জামুইয়ে এক নাবালিকাকে হেনস্তা এবং তাঁর সঙ্গীকে মারধরের অভিযোগ ঘিরেও ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সমস্তিপুরের অভিযোগ নতুন করে প্রশ্ন তুলেছে প্রকাশ্য রাস্তায় নারী নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিয়ে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘আজাদি’ স্লোগানে সায় মমতার, জ্ঞানেশ ইস্যুতে সিপিএমের হাত ধরার বার্তা! শ্রীরামপুরে বদলের ইঙ্গিত

ভোটের হারের পর প্রথম জেলা সভা, শ্রীরামপুরে মমতার ‘অলআউট’ আক্রমণ-হকার থেকে অন্নপূর্ণা, নিশানায় বিজেপি

‘ভ্যানিশ কুমার মাস্ট গো’, শ্রীরামপুরে মমতার হুঙ্কার, এস আই আর-এ নাম বাদ নিয়ে ফের নিশানায় জ্ঞানেশ

এস আই আর-বিতর্কের মধ্যেই জ্ঞানেশ-সন্ধু-জোশীর বৈঠক, ‘একসঙ্গে’ বার্তা নির্বাচন সদনে! শুনানি নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের

‘হানিমুন নয়, গুন্ডাদের পিরিয়ড’, শ্রীরামপুরের মঞ্চে মমতার তোপ, নিশানায় পুলিশ-বিজেপি থেকে এস আই আর

উত্তরপাড়া এড়িয়ে ডানকুনি হয়ে শ্রীরামপুরে মমতা, কুণালের গাড়িতে হামলার পর এলাকায় কেন্দ্রীয় বাহিনী

Leave a Comment