আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বাড়িতে ইট ছোড়ার অভিযোগ, সিসিটিভি প্রকাশ অভিষেকের

Published on: July 1, 2026
---Advertisement---

কলকাতা, ১ জুলাইঃ মাথায় হেলমেট, মোটরবাইকে এসে রাস্তা থেকে বড় পাথর বা ইট তুলে বাড়ির দিকে ছুড়ে মারছেন এক ব্যক্তি। এমনই একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে নিজের বাড়িতে হামলার অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে সমাজমাধ্যমে ভিডিওটি পোস্ট করে বিজেপিকে নিশানা করার পাশাপাশি সদ্য বিধানসভায় পাশ হওয়া ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল’ বা গুন্ডা দমন বিল নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অভিষেকের পোস্ট করা ফুটেজে দেখা যায়, সবুজ রঙের পোশাক পরা এক ব্যক্তি মোটরবাইকে এসে তাঁর বাড়ির সামনে দাঁড়ান। মাথায় ছিল হেলমেট। বাইক থেকে নেমে রাস্তার ধারে পড়ে থাকা একটি ইট তুলে বাড়ির দিকে ছুড়ে মারেন। প্রথমবার লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ফের সেই ইট তুলে দ্বিতীয়বারও ছুড়ে মারতে দেখা যায় তাঁকে। এরপর দ্রুত বাইক নিয়ে এলাকা ছেড়ে চলে যান ওই ব্যক্তি।

অভিষেকের দাবি, মঙ্গলবার সকালেই এই হামলার ঘটনা ঘটে। তাঁর অভিযোগ, ওই বাড়িতে পরিবারের অন্য সদস্যেরাও থাকেন। হামলায় জানালার কাচ ভেঙে যায়। ভাঙা জানালার ছবিও তিনি সমাজমাধ্যমে প্রকাশ করেছেন।

ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর প্রশ্ন, হামলার সময় পুলিশ কোথায় ছিল এবং কীভাবে অভিযুক্ত ব্যক্তি নির্বিঘ্নে এলাকা ছেড়ে চলে যেতে পারলেন। একই সঙ্গে তিনি জানতে চান, বিধানসভায় সদ্য পাশ হওয়া গুন্ডা দমন বিল কি বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের ক্ষেত্রেও সমানভাবে প্রয়োগ করা হবে? এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছেন তিনি। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপির তরফে রাত পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment