আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শীতলকুচিতে হল সারা ভারত কৃষকসভার মিছিল

Published on: December 27, 2025
---Advertisement---

শীতলকুচি, ২৭ ডিসেম্বর : ১০ দফা দাবির ভিত্তিতে সারা ভারত কৃষকসভা শীতলকুচি ব্লক কমিটির ডাকে শীতলকুচিতে মিছিল ও বিডিওকে ডেপুটেশন দেওয়া হল। মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে শীতলকুচি ব্লক অফিসে পৌঁছায়, যেখানে কৃষকসভার পক্ষ থেকে দাবিগুলি তুলে ধরে প্রশাসনের হাতে স্মারকলিপি জমা দেওয়া হয়।

সারা ভারত কৃষকসভার প্রধান দাবিগুলির মধ্যে ছিল অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করা, কৃষিজাত দ্রব্য ও রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ করা, বিএলআরও অফিসে দালাল চক্র অবিলম্বে বন্ধ করা।আন্দোলনকারীদের অভিযোগ, প্রশাসনিক গাফিলতির কারণে সাধারণ কৃষক ও শ্রমজীবী মানুষ নানাভাবে বঞ্চিত হচ্ছেন।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষকসভার কোচবিহার জেলা কমিটির সম্পাদক আকিক হাসান, শীতলকুচি ব্লক কমিটির সভাপতি নরেশ বর্মন, গণ আন্দোলনের নেতা আকবর আলী মিঞা, গোবিন্দ বর্মন, চন্দন বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment