আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পুকুরের পর নর্দমায় অস্ত্রভাণ্ডার! কাঁচরাপাড়ায় চার আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত এক

Published on: August 5, 2026
---Advertisement---

কাঁচরাপাড়া, ৫ আগস্টঃ পুকুরে কার্তুজ ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চাঞ্চল্য উত্তর ২৪ পরগনায়। এবার কাঁচরাপাড়ার একটি নর্দমা থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ভর্তি নাইলনের ব্যাগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং এর পিছনে কোনও বড় চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম জগন্নাথ দাস ওরফে নানু। একটি পুরনো অস্ত্র মামলার তদন্তে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত অজয় কুমার মালিকে জিজ্ঞাসাবাদ করেই জগন্নাথের নাম জানতে পারেন তদন্তকারীরা। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার কাঁচরাপাড়ার একটি নর্দমায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি নাইলনের ব্যাগ উদ্ধার করে পুলিশ।

ব্যাগ খুলতেই সামনে আসে একাধিক আগ্নেয়াস্ত্র। পুলিশ জানিয়েছে, উদ্ধার হয়েছে একটি ৯ এমএম পিস্তল, একটি রিভলভার, দুটি পাইপগান এবং বেশ কয়েক রাউন্ড গুলি। সবকটি অস্ত্র বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অস্ত্রগুলি কোনও অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। ধৃতকে জেরা করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং অস্ত্রের উৎস কোথায়, সেই তথ্য জানার চেষ্টা চলছে।

সম্প্রতি সন্দেশখালি ও হাবরাতেও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে এসেছিল। হাবরায় একটি পুকুরে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীদের জালে উঠে আসে অস্ত্র ও কার্তুজভর্তি ব্যাগ। সেই ঘটনার পর কাঁচরাপাড়ায় নর্দমা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বিহারের মুঙ্গের, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ওড়িশা কিংবা সীমান্তবর্তী এলাকা হয়ে এই অস্ত্র পশ্চিমবঙ্গে পাচার হয়ে থাকতে পারে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, পাচারচক্র এবং সম্ভাব্য যোগসূত্র খুঁজে বের করতে তদন্ত আরও জোরদার করেছে পুলিশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment