আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সাতগাছির পর শিকারপুরেও চিতাবাঘের হানা, গুরুতর জখম এক ব্যক্তি; এলাকায় আতঙ্ক

Published on: December 10, 2025
---Advertisement---

মাথাভাঙ্গা, ১০ ডিসেম্বরঃ মাথাভাঙ্গার সাতগাছিতে চিতাবাঘের হানায় পাঁচজন জখমের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নতুন করে আতঙ্ক শিকারপুরে। শিকারপুরের বড়দোলা গ্রামে চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম হলেন ৫৮ বছর বয়সী গণেশ বর্মন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর নাগাদ বাড়ির পাশের একটি ঝোপের ধারে গরু বাঁধতে গিয়েছিলেন গণেশবাবু। সেই সময় আচমকা ঝোঁপের আড়াল থেকে বেরিয়ে এসে তাঁকে আক্রমণ করে চিতাবাঘ। বাঘের থাবায় গুরুতরভাবে জখম হন তিনি। আঘাতের তীব্রতায় তাঁর ডান চোখ বেরিয়ে আসে বলে জানা গেছে।

চিৎকার শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। তাঁরা দ্রুত গণেশ বর্মনকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যায় মাথাভাঙ্গা থানার পুলিশও। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর অন্যত্র রেফার করা হয়।

এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বড়দোলা গ্রামে ভিড় জমায় পুলিশ এবং বনদপ্তরের কর্মীরা। গ্রামবাসীদের সতর্ক রাখতে বনদপ্তরের পক্ষ থেকে মাইকিং করা হয়। লাঠিসোটা হাতে এলাকায় টহল দিতে দেখা যায় স্থানীয় মানুষজনকেও। টানা দ্বিতীয়বার চিতাবাঘের হানায় গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

অন্নপূর্ণা থেকে আয়ুষ্মান, এক ছাতার তলায় ৫৫ পরিষেবা পেতে শীতলকুচিতে ভিড় সাধারণ মানুষের

কলকাতা পুরসভায় শুভেন্দুর ডাকে পুরসভায় মমতার ভ্রাতৃবধূ কাজরী! জোর জল্পনা রাজনৈতিক মহলে

কলকাতা পুরসভায় এক মঞ্চে শুভেন্দু, ফিরহাদ, মালা ও সন্দীপন, জল্পনা রাজনৈতিক মহলে

‘নিজেকে কয়েকটা বছর উপহার দিতে চাই’, বলিউড ছাড়ার জল্পনায় সুরকার প্রীতম

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা, বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

বিদ্যুৎ বিলে স্বস্তি আনতে ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’, ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, সোলার প্যানেলে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ভর্তুকি

Leave a Comment