আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নাবালিকা ধ*র্ষ*ণ-খু*নে*র অভিযুক্তের মৃ*ত্যু পুলিশের গু*লি*তে, বাংলা-বিহার সীমান্তে রাতভর অভিযান

Published on: November 9, 2026
---Advertisement---

রায়গঞ্জ, ৯ নভেম্বরঃ বারুইপুর থেকে শুরু হয়েছিল এনকাউন্টার বিতর্ক। পালাবদলের পর বাংলায় একের পর এক পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তের মৃত্যু হল পুলিশের গুলিতে। কালীপুজোর গভীর রাতে বাংলা-বিহার সীমান্ত সংলগ্ন পাড়ারপুকুর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে দিলীপ রায় নামে ওই অভিযুক্তের। পুলিশের দাবি, অভিযানের সময় তাঁকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালান তিনি। পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই গুলিবিদ্ধ হন দিলীপ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার পাশের বাড়ির ১২ বছরের এক নাবালিকাকে কুলিক নদী দেখানোর নাম করে বাড়ি থেকে নিয়ে যান দিলীপ। তারপর থেকেই নিখোঁজ ছিল শিশুটি। পরিবারের তরফে খোঁজাখুঁজি শুরু হয়। বৃহস্পতিবার আব্দুলঘাটার জঙ্গলে উদ্ধার হয় তার দেহ। অভিযোগ, ওই জঙ্গলেই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে দিলীপ রায়ের। তিনি সম্পর্কে ওই নাবালিকার জেঠু বলে জানা গিয়েছে।

ঘটনার পর থেকেই দিলীপের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। তদন্তকারীদের অনুমান, ধরা পড়ার আশঙ্কায় ভিন্‌রাজ্যে পালানোর পরিকল্পনা করেছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাত প্রায় দুটো নাগাদ রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের পাড়ারপুকুর বাঁধ এলাকায় অভিযান চালায় পুলিশ। এলাকাটি বাংলা-বিহার সীমান্ত লাগোয়া। পুলিশের দাবি, বিহারের তারাপুরের দিকে পালানোর ছক ছিল দিলীপের।

অভিযান চলাকালীন পুলিশ তাঁকে ঘিরে ফেলতেই পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালাতে শুরু করেন বলে অভিযোগ। এমনকী পুলিশের গাড়ির চাকাও লক্ষ্য করে পরপর গুলি চালানো হয় বলে দাবি তদন্তকারীদের। পরিস্থিতি সামাল দিতে আত্মরক্ষায় পাল্টা গুলি চালান পুলিশকর্মীরা। তাতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই পড়ে যান দিলীপ। দ্রুত তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পাড়ারপুকুর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এনকাউন্টারের ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র এবং সংঘর্ষের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। নাবালিকার মৃত্যুর তদন্তের পাশাপাশি পুলিশের অভিযানের প্রতিটি দিকও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment