আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

একুশের মঞ্চে অভিষেকের ‘সুদ-সমেত’ হুঁশিয়ারি, মিথ্যা মামলার অভিযোগ তুলে পাল্টা জবাবের বার্তা, নিশানায় বিজেপি ও ‘আসল’ তৃণমূল

Published on: July 21, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, ২১ জুলাইঃ একুশে জুলাইয়ের শহিদ স্মরণ মঞ্চ থেকে ফের সংঘাতের সুর। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল’ তৃণমূলকেও তীব্র কটাক্ষ করলেন তিনি।

মঙ্গলবার বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, ‘‘মিথ্যা মামলা দিলে ডায়েরিতে লিখে রাখুন। সুদ-সমেত ফেরত দেব। যারা যে ভাষা বোঝে, তাদের সেই ভাষাতেই জবাব দেওয়া হবে।’’ তাঁর দাবি, বিজেপি সরকার বিরোধী নেতাকর্মীদের ভয় দেখাতে এবং রাজনৈতিকভাবে কোণঠাসা করতেই একের পর এক মামলা দায়ের করছে।

নিজের প্রসঙ্গ টেনে অভিষেকের অভিযোগ, তাঁর বিরুদ্ধেও ইডি, সিবিআই, আয়কর দফতর, সিআইডি এবং এসটিএফ-সহ বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে একাধিক মামলা করা হয়েছে। তবে তাতে তিনি বিচলিত নন বলেই দাবি করে বলেন, ‘‘যত মামলা দিক, মুখ থেকে ‘জয় বাংলা’ আর ‘মমতা বন্দ্যোপাধ্যায়’ই বের হবে।’’

শহরের অন্য প্রান্তে মেয়ো রোডে ‘আসল’ তৃণমূলের সভাকেও এ দিন কটাক্ষ করেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর মন্তব্য, ‘‘যারা নিজেদের তৃণমূল বলে দাবি করছে, মেয়ো রোডে যত লোক হয়েছে, গ্রামের জেসিবি দিয়ে মাটি কাটার সময় তার থেকেও বেশি লোক থাকে। কর্মী কোথায়? জনতা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, জনতা সেখানেই।’’ তাঁর দাবি, দলত্যাগে তৃণমূল দুর্বল হয়নি, বরং আরও শক্তিশালী হয়েছে।

অভিষেক আরও বলেন, যাঁদের বিরুদ্ধে তাঁর দাবি অনুযায়ী ‘মিথ্যা মামলা’ করা হচ্ছে, তাঁরা যেন ধৈর্য ধরে সব ঘটনা নথিবদ্ধ করে রাখেন। সময় এলে তার রাজনৈতিক জবাব দেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

অভিষেকের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। কারণ, নির্বাচনী প্রচারের সময়ও তাঁর একাধিক বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিরোধীদের অভিযোগ, সে সময়ও তিনি কড়া ও উসকানিমূলক মন্তব্য করেছিলেন, যা নিয়ে আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি। সেই প্রেক্ষাপটে একুশের মঞ্চে তাঁর নতুন মন্তব্য ফের রাজনৈতিক চাপানউতোর বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ভুয়ো বিল্ডিং প্ল্যান মামলায় জেলেই উদয়ন, দিনহাটা আদালতে জামিন খারিজ, ৮ দিনের জেল হেফাজতের নির্দেশ প্রাক্তন মন্ত্রীর

জনগণনায় মাতৃভাষা ‘কামতাপুরী’ লেখার আবেদন নস্যশেখ উন্নয়ন পরিষদের

দলের বিরুদ্ধে ক্ষোভে আ*ত্ম*হ*ত্যা*র চেষ্টা, পরে কর্মীর বাড়িতে বিজেপি-খাদ্যসামগ্রী, নগদ ও পাশে থাকার আশ্বাস

২১ জুলাইয়ের স্মরণে কংগ্রেস,মাথাভাঙায় ৯৩-এর শহিদদের শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র রক্ষার বার্তা

তৃনমূলের প্রতীক পেলে শহিদ পরিবারকে মাসে ১০ হাজার, ঘোষণা ঋতব্রতের

২১ জুলাই কমিশন নিয়ে মমতাকে ঘিরে প্রশ্ন, শহিদ মিনার ও মেয়ো রোড থেকে এক সুরে কংগ্রেস-ঋতব্রত শিবির,‘রিপোর্ট চাপা পড়ল কেন?’

Leave a Comment