আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

১৩ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  ঐতিহাসিক সভা হবে, মাঠ পরিদর্শনে তৃণমূলের জেলা সভাপতি,মন্ত্রী ,এমপি

Published on: January 4, 2026
---Advertisement---

কোচবিহার, ৪ জানুয়ারিঃ ১৩ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  ঐতিহাসিক সভা হবে ভোট রক্ষার লড়াইয়ে। আজ রবিবার কোচবিহার দক্ষিণ কেন্দ্রের ঘুঘুমারির কদমতলা এলাকায় সভার মাঠ ঘুরে দেখে এমনই মন্তব্য করেন তৃণমূলের জেলা সভাপতি

অভিজিৎ দে ভৌমিক। তিনি জানান, বলরামপুরের সভা স্থল পরিবর্তন করে ঘুঘুমারি কদমতলা এলাকায় হচ্ছে।কোচবিহার দক্ষিণ বিধানসভা অন্তর্গত ঘুঘুমারি কদমতলা মাঠে আগামী ১৩ ই জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা ঐতিহাসিক হবে বলেও মন্তব্য করেন তিনি।

 আজ মাঠ পরিদর্শন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সহ দলের অন্য নেতারা । এদিন  কোচবিহার জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক ডিএসপি , আইসি কোতয়ালি, দমকলের আধিকারিক মাঠ ঘুরে দেখেন । নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশকর্তারা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment