কোচবিহার, ১৫ ডিসেম্বর : সাগরদিঘির কাছে আমতলায় মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি বসল আজ।শহরের আমতলায় নব নির্মিত ওই মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে পৌরসভার উদ্যোগে।এদিন আমতলায় গিয়ে মহারাজার প্রতি শ্রদ্ধা জানান তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মাধব চন্দ্র অধিকারি।
পাশাপাশি শ্রদ্ধা জানান কোচবিহার ওয়েলফেয়ার ট্রাস্ট সংগঠনের কুমার মৃদুল নারায়ণ সহ অনেকেই। অভিজিৎ বাবু বলেন, মহারাজের প্রতি শ্রদ্ধা জানাতে জেলা জুড়ে নানা অনুষ্ঠান হয়েছে।কোচবিহার শহরের নানা প্রান্ত তো বটেই জেলাজুড়ে শ্রদ্ধা জানান হয়। আমতলায় নব নির্মিত মূর্তিতেও শ্রদ্ধা জানান রয়েছে। তিনি জানান, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান থেকে সরাসরি আমতলা আসেন তিনি।
অভিজিৎ বাবু আরও জানান, মহারাজার সম্মান জ্ঞাপনে কেউ কোথাও কোনো খামতি রাখছে না। দিনহাটাতেও মহারাজার নামে সুইমিং পুল করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। কোচবিহার মেডিকেল কলেজের এনবিডিডির তরফ থেকে মহারাজার মূর্তি স্থাপন করা হবে।





