আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দু’বছর পর ফের ‘অভয়া দিবস’,নতুন করে তদন্তে নজরে আর জি করের সেই রাত

Published on: August 9, 2026
---Advertisement---

কলকাতা, ৯ আগস্টঃ দু’বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু ৯ আগস্টের সেই রাতের স্মৃতি এখনও মুছে যায়নি। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকে স্মরণ করে আজ রাজ্য জুড়ে পালিত হবে ‘অভয়া দিবস’। সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্যকেন্দ্র সর্বত্র হবে নীরবতা পালন, প্রদীপ প্রজ্জ্বলন এবং ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

রবিবার সকাল ১১টায় রাজ্যের সমস্ত সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে দু’মিনিট নীরবতা পালন করে অভয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই এই কর্মসূচি বলে প্রশাসনিক সূত্রের খবর। অভয়ার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ নিজের বিধানসভা কেন্দ্রেও একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। বিকেলে সেখানে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা।

তবে শুধু স্মরণ নয়, অভয়া-কাণ্ডের তদন্তেও এ বার নতুন করে নড়াচড়া শুরু হয়েছে। ৯ আগস্ট রাতে আর জি করে যাঁরা ডিউটিতে ছিলেন, যাঁরা তরুণী চিকিৎসকের সঙ্গে ডিনার করেছিলেন, ঘটনার পরে হাসপাতালে এসেছিলেন কিংবা সিসিটিভি ফুটেজে যাঁদের দেখা গিয়েছিল তাঁদের সকলকেই জিজ্ঞাসাবাদের আওতায় আনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়।

তদন্তের পরিধি আরও বাড়তে পারে। আর জি করের তৎকালীন অধ্যাপকদের সঙ্গেও কথা বলবেন তদন্তকারীরা। হাসপাতালের কোন কোন জায়গায় প্রশাসনিক বা ব্যবস্থাগত ফাঁক ছিল, সেই ফাঁক কেন তৈরি হয়েছিল এবং তার সুযোগ কী ভাবে নেওয়া হয়েছিল নতুন তদন্তে সেই প্রশ্নগুলিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

তাঁর দাবি, রাজ্যে পালাবদলের পরে স্তিমিত হয়ে থাকা তদন্তকে নতুন সরকার ফের সক্রিয় করেছে। পাশাপাশি বিচারবিভাগীয় তদন্তও নিজের গতিতে চলবে।

অভয়ার মৃত্যুর পর হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও ত্রুটি আড়াল করার চেষ্টা হয়েছিল কি না, কারও ভূমিকা ছিল কি না সেই প্রশ্নও নতুন তদন্তের আওতায় আসতে পারে। ফলে দু’বছর পর ‘অভয়া দিবস’-এর আবহে স্মরণ আর তদন্ত দুই দিকেই ফের সামনে সেই একই প্রশ্ন: ৯ আগস্টের সেই রাতে ঠিক কী ঘটেছিল, এবং তার পরের ঘটনাপ্রবাহে আরও কী কী সত্য এখনও আড়ালে?

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment