আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ওন্দা হাইস্কুলে ছাত্রকে নিগ্রহের ভাইরাল ভিডিও, শিক্ষাঙ্গনের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে প্রশ্নের ঝড়

Published on: December 11, 2025
---Advertisement---

আব্দুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়ার ওন্দা হাইস্কুলে ঘটেছে এমন এক নৃশংস ঘটনা, যা শিক্ষাক্ষেত্রে শিষ্টাচার, মানবিকতা ও নিরাপত্তার ভিত্তিকে কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ক্লাসরুমের ভেতর এক ছাত্রকে ঘিরে ফেলেছে সহপাঠীদের একাংশ। শুরু হয় লাগাতার মারধর। লাথি, চড়, থাপ্পড় কোনও কিছুতেই রেয়াত নেই। আক্রান্ত ছাত্রটি বাঁচার চেষ্টা করলেও হামলাকারীরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে।

অবিশ্বাস্য হলেও সত্যি, ক্লাসে উপস্থিত বাকি ছাত্রদের অধিকাংশই ঘটনাটি থামানোর চেষ্টা করেনি। বরং ভিডিওতে শোনা যায়, কয়েকজন ছাত্র উল্টে উস্কানিমূলক মন্তব্য করছে। এমনকি প্রাণে মেরে ফেলার মতো ভয়ঙ্কর হুমকিও দিতে শোনা যায় তাদের কণ্ঠে। স্কুলের চার দেওয়ালের মধ্যে এই নিষ্ঠুর দৃশ্য সাধারণ মানুষকে শিহরিত করেছে।

যেখানে বিদ্যালয় হওয়ার কথা শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিকতার পাঠদানের জায়গা, সেখানে এমন ঘটনা সমাজের সামগ্রিক মানসিকতার অবক্ষয়কে প্রকটভাবে সামনে এনে দিয়েছে। একটি বদ্ধ ক্লাসরুমে দাঁড়িয়ে সহপাঠীর উপর এমন বর্বর আচরণ ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবক-সমাজ ও প্রাক্তন ছাত্রছাত্রীরা। তারা প্রশ্ন তুলেছেন, এই ঘটনা ঘটতে শিক্ষকরা কোথায় ছিলেন? কীভাবে স্কুলে এমন হিংসাত্মক আচরণ অদৃশ্য রইল? নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা কি এর জন্য দায়ী?

এদিকে, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় উঠেছে। হাজার হাজার মানুষ মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই ঘটনার সত্যতা যাচাই, দোষীদের শনাক্তকরণ ও দায়িত্ব নির্ধারণের দাবি জোরালো হয়েছে। স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের ওপর চাপ বাড়ছে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য, যাতে ভবিষ্যতে এমন বর্বরতা শিক্ষাঙ্গনে আর না ঘটে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment