আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ডিউটি শেষে ঘুরতে বেরিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা,মেডিক্যাল ইন্টার্ন ছাত্রীর মৃ*ত্যু, আহত চার

Published on: December 29, 2025
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৯ ডিসেম্বরঃ ডিউটি শেষ করে স্বল্প সময়ের জন্য ঘুরতে বেরোনো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ইন্টার্ন ছাত্রছাত্রীদের গাড়ি ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ে। মুখোমুখি দুই চারচাকা গাড়ির সংঘর্ষে মৃত্যু হল এক ইন্টার্ন ছাত্রীর। গুরুতর আহত আরও চারজন। এই ঘটনায় গোটা এলাকায় শোক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনাটি ঘটে রবিবার রাতে শিলিগুড়ির নিকটবর্তী নকশালবাড়ির কদমা মোড় এলাকায়, পানিঘাটা–বাগডোগরা রাজ্য সড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চারজন ইন্টার্ন ছাত্রছাত্রী যাদের মধ্যে দু’জন মহিলা ডিউটি শেষ করে একটি গাড়িতে পানিঘাটার দিকে ঘুরতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে কাজ শেষে শিলিগুড়ির দিকে ফিরছিলেন এক ব্যক্তি,তাঁর গাড়ির সঙ্গে ইন্টার্নদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে দু’টি গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার শব্দে আশপাশের লোকজন ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ ও ট্রাফিক গার্ড। আহতদের উদ্ধার করে প্রথমে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চারজন ইন্টার্নের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সায়ন্তনী ভাদুড়ি নামে এক ইন্টার্ন ছাত্রীর মৃত্যু হয়। তিনি কলকাতার বাসিন্দা বলে জানা গেছে। তাঁর অকালমৃত্যুতে কলেজ চত্বরে শোকের ছায়া নেমে আসে।

বাকি তিনজন আহতের মধ্যে দু’জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, অন্য একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দু’টি গাড়ি বাজেয়াপ্ত করেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে গতি ও অসতর্কতাকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment