আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

চালসা কুর্তি রেল ব্রিজের কাছে এক মর্মান্তিক দুর্ঘটনা, প্রা/ণ হারাল কি/শোর

Published on: February 11, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ১১ ফেব্রুয়ারি : চালসা কুর্তি রেল ব্রিজের কাছে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল আইবিওল চা বাগানের কোটলী লাইনের বাসিন্দা মহান ওরাও (১৫)। অকালেই ঝরে গেল এক কিশোর প্রাণ।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। মুহূর্তের মধ্যেই স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায় ঘটনাস্থলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কুর্তি রেল ব্রিজের কাছে দ্রুতগতির কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি ও মেটেলি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। একটি সম্ভাবনাময় কিশোর জীবনের এমন করুণ পরিণতিতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।অকালেই থেমে গেল মহান ওরাওয়ের জীবনের পথচলা, রেখে গেল অশ্রুসিক্ত পরিবার ও স্তব্ধ এক জনপদ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment