কোচবিহার, ৩ ফেব্রুয়ারি : পুর পরিষেবায় আধুনিকতার ছোঁয়া কোচবিহার শহরে।সাজিয়ে তোলা হয়েছে কোচবিহার পৌরসভার ওয়েবসাইট। আজ সেই ওয়েবসাইট উদ্বোধন হয়।জানা গিয়েছে, কোচবিহার পৌরসভার নাগরিকরা পৌরসভার থেকে কি কি পরিষেবা পাবেন, পৌরসভা কি কি কাজ করেছে নাগরিকদের জন্য সমস্ত তথ্যই তোলা থাকবে সেখানে। ফলে পরিষেবার তথ্য প্রযুক্তির সাহায্যে দ্রুত ঘরে বসেই পেয়ে যাবেন নাগরিকরা।
ওই প্রসঙ্গে চেয়ারম্যান দিলীপ সাহা জানিয়েছেন পুরনো টেকনোলজি যুক্ত আগের ওয়েবসাইটটিকে নতুনভাবে রিনিউয়াল করা হয়, নিউ টেকনোলজির মধ্য দিয়ে যদিও আগের ওয়েবসাইটটি ছিল কমার্শিয়াল যেহেতু কোচবিহার পৌরসভার একটি অর্গানাইজেশন সেহেতু এবারে নতুন ওয়েবসাইটটিতে অর্গানাইজেসন সিস্টেম আপলোড করা হয়েছে।
এই ওয়েবসাইটটিতে কোচবিহার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের নাম এবং নাম্বার ছবিসহ থাকবে।বিগত ছয় মাসের প্রচেষ্টার পর আজ শুরু করা হলো এই নতুন রূপে সজ্জিত নতুন ওয়েবসাইটটির।নতুন ওয়েবসাইট দেখানোর সময় উপস্থিত ছিলেন অভিজিৎ দে ভৌমিক সহ কোচবিহার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গণ।





