আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ডুয়ার্সে ফের আটকে পড়ল একটি দলছুট হাতি, ঘটনাস্থলে নজরদারি বনকর্মীদের

Published on: December 19, 2025
---Advertisement---

জলপাইগুড়ি, ১৯ ডিসেম্বর : ডুয়ার্সে ফের আটকে পড়ল একটি দলছুট হাতি।ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের ধূপগুড়ি মহকুমার লক্ষ্মীকান্ত চা বাগান এলাকায়। স্থানীয় বাসিন্দারা দলছুট হাতিটিকে দেখতে পেয়েই মুহূর্তের মধ্যে ভিড় জমাতে শুরু করেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মরাঘাট রেঞ্জ ও নাথুয়া রেঞ্জের বনকর্মীরা।

বনদপ্তরের পক্ষ থেকে হাতিটির গতিবিধির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি কেউ যাতে হাতিটিকে উত্তেজিত না করে, সেই বিষয়েও স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। নিরাপত্তার কথা মাথায় রেখে সাধারণ মানুষকে হাতির কাছ থেকে সরিয়ে দেওয়া হয়।

বনদপ্তর সূত্রে জানা গেছে, সন্ধ্যা নামলেই হাতিটিকে সংলগ্ন মরাঘাট ও নাথুয়া রেঞ্জের জঙ্গলে ফেরানোর চেষ্টা চালানো হবে। তবে প্রতিনিয়ত লোকালয়ে হাতির তাণ্ডবে আতঙ্কিত ও অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment