আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পরিবর্তন যাত্রার দিনেই গেরুয়া শিবিরে ধাক্কা,‘মমতার উন্নয়নেই আস্থা’,অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে চার নেতা

Published on: March 1, 2026
---Advertisement---

কোচবিহার, ১ মার্চঃ বিজেপির পরিবর্তন যাত্রার দিনেই জেলায় রাজনৈতিক সমীকরণে চমক। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন চারজন স্থানীয় নেতৃত্ব। রবিবার রাত প্রায় আটটা নাগাদ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

দলত্যাগীদের মধ্যে রয়েছেন মানুষ রঞ্জন বিশ্বাস (কোচবিহার উত্তর শহর মণ্ডল ভাইস প্রেসিডেন্ট), লিসা চন্দ্র কুন্ডু (এক্সিকিউটিভ মেম্বার, মণ্ডল কমিটি), পাপন মজুমদার (এক্সিকিউটিভ মণ্ডল কমিটির সদস্য) এবং রফিক আলি। তাঁরা প্রত্যেকেই বিজেপির সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, “মানুষ আজ উন্নয়নের পক্ষে। বিজেপির বিভাজনের রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র উন্নয়নমূলক কাজ ও জনমুখী প্রকল্পে অনুপ্রাণিত হয়েই ওঁরা তৃণমূলে যোগ দিয়েছেন।” তাঁর দাবি, আগামী দিনে আরও অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকাতলে আসবেন।

নতুন যোগদানকারীরাও একই সুরে কথা বলেন। মানুষ রঞ্জন বিশ্বাস জানান, “বিজেপিতে থেকে আমরা বুঝেছি, সাধারণ মানুষের সমস্যা সমাধানের থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে রাজনৈতিক প্রচারে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। সেই উন্নয়নযজ্ঞে শামিল হতেই আমরা তৃণমূলে যোগ দিলাম।” লিসা চন্দ্র কুন্ডু ও পাপন মজুমদারও জানান, এলাকার মানুষের স্বার্থে কাজ করার জন্যই এই সিদ্ধান্ত।

রাজনৈতিক মহলের মতে, পরিবর্তন যাত্রার দিনেই এই দলবদল বিজেপির জন্য অস্বস্তির বার্তা। যদিও বিজেপির তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। আসন্ন নির্বাচনের প্রাক্কালে কোচবিহারের রাজনৈতিক পরিস্থিতি যে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, এদিনের ঘটনাই তার ইঙ্গিত দিচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment