আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আত্রাই খারিতে কঙ্কাল ভেসে আসার খবরে চাঞ্চল্য বালুরঘাটে, তদন্তে পুলিশ

Published on: January 20, 2026
---Advertisement---

বালুরঘাট, ২০ জানুয়ারিঃ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে মঙ্গলবার আত্রাই খারিতে একটি কঙ্কাল ভেসে আসার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের ব্যস্ত এলাকা আন্দোলন সেতু সংলগ্ন আত্রাই খারিতে। প্রতিদিনের মতো এদিনও বালুরঘাট পৌরসভার পার্কিং এলাকায় পাইকারি বাজার বসেছিল। বাজারে আসা কয়েকজন ব্যক্তি আচমকাই সেতুর নিচে খারির জলে একটি কঙ্কাল ভেসে থাকতে দেখেন।

খবরটি ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে এলাকায় ভিড় জমে যায়। অনেকেই কৌতূহলবশত ঘটনাস্থলে ছুটে আসেন। বিষয়টি দ্রুত জানানো হয় বালুরঘাট থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। কঙ্কালটি কোথা থেকে ভেসে এসেছে, তা মানবদেহের আসল কঙ্কাল নাকি কোনও নকল বা থার্মোকলের তৈরি বস্তু এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তে নেমেছে পুলিশ।

আন্দোলন সেতুর পার্শ্ববর্তী এক দোকানদার বিজয় রবিদাস জানান, সকালে তিনি সেতুর দিক থেকে খারিতে একটি কঙ্কাল ভেসে আসতে দেখেন। তবে সেটি আসল না নকল, তা তিনি নিশ্চিত নন। তাঁর কথায়, “দূর থেকে দেখে বোঝা যাচ্ছিল না। পুলিশি তদন্তের পরেই আসল সত্য জানা যাবে।”

ঘটনাস্থলে উপস্থিত আরেক প্রত্যক্ষদর্শী দেবানন্দ পাল বলেন, খারিতে ভেসে থাকা কঙ্কালটির গায়ে কোনও মাংস বা টিস্যু দেখা যায়নি। ফলে সেটি মানবদেহের প্রকৃত কঙ্কাল নাকি প্লাস্টিক বা থার্মোকলের তৈরি, তা বলা কঠিন। তাঁরও মত, পুলিশি ও বৈজ্ঞানিক পরীক্ষার পরেই বিষয়টি পরিষ্কার হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, কঙ্কালটি উদ্ধার করে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। পাশাপাশি খারির উজান দিক এবং আশপাশের এলাকায় কোনও নিখোঁজের অভিযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment