জলপাইগুড়ির, ১৭ ডিসেম্বর : জেলার বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের খলকপাড়া গ্রামে জোড়া হাতির হানা।হাতির হানায় ক্ষতিগ্রস্ত চা বাগান।অল্পের জন্য প্রানে বাঁচলেন এক গ্রামবাসী।
বুধবার ভোরে বৈকুন্ঠপুর জঙ্গল থেকে করলা নদী পথ ধরে খলকপাড়া গ্রামে ঢুকে পড়ে একটি দাঁতাল সহ দুটি হাতি।গ্রামের মাঝখানে জোড়া হাতির উপস্থিতি আতঙ্ক বাড়িয়ে দেয়।হাতির মুখে পড়ে পালিয়ে বাঁচেন এক গ্রামবাসী।
ঘটনাস্থলে পুলিশ, বৈকুন্ঠপুর বন বিভাগের কর্মীরা। হাতি দুটির গতিবিধির উপর নজর রাখছেন বন কর্মীরা।রাতে করলা নদী পথ ধরে ফের হাতি দুটিকে জঙ্গলে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে বলে বন দফতর জানিয়েছে।





