আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কলকাতা হাই কোর্টে নতুন প্রধান বিচারপতি,দায়িত্ব নিলেন বিচারপতি সুজয় পাল

Published on: January 12, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১২ জানুয়ারিঃ কলকাতা হাই কোর্টে নয়া প্রধান বিচারপতি নিয়োগ করা হল। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলানো বিচারপতি সুজয় পাল এবার স্থায়ীভাবে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত হলেন। গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের বৈঠকে তাঁর নাম এই গুরুত্বপূর্ণ পদে সুপারিশ করা হয়। সেই সুপারিশ কার্যকর হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেন বিচারপতি সুজয় পাল।

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে কলকাতা হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি. শিবজ্ঞানম অবসরগ্রহণ করেন। তাঁর অবসরের পর প্রথমে বিচারপতি সৌমেন সেনকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে তাঁকে মেঘালয় হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করা হলে তিনি কলকাতা হাই কোর্ট ছেড়ে মেঘালয় হাই কোর্টে যোগ দেন। এরপর থেকেই কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি সুজয় পাল। এবার সেই দায়িত্বই স্থায়ী রূপ পেল।

বিচারপতি সুজয় পালের কর্মজীবন যথেষ্ট বর্ণাঢ্য। তাঁর বেড়ে ওঠা মধ্যপ্রদেশে। জব্বলপুরের একটি স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি আইন শিক্ষায় মনোনিবেশ করেন। এলএলবি পাশ করার পর দীর্ঘদিন আইনজীবী হিসেবে সক্রিয়ভাবে কাজ করেন তিনি। ২০১১ সাল থেকে মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি পাল এবং সেখানকার বিচার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

গত বছর, অর্থাৎ ২০২৫ সালের জুলাই মাসে তাঁকে কলকাতা হাই কোর্টে বদলি করা হয়। স্বল্প সময়ের মধ্যেই তাঁর দক্ষতা ও প্রশাসনিক অভিজ্ঞতা নজর কাড়ে। বিচারপতি সুজয় পালের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ কলকাতা হাই কোর্টের বিচারিক ও প্রশাসনিক কাজকর্মে নতুন গতি আনবে বলেই মনে করছেন আইন মহলের একাংশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment