আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নবান্নে নতুন অধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন ঘরে পূজার্চনা করে দায়িত্ব নিলেন বিশাল লামা

Published on: June 12, 2026
---Advertisement---

কলকাতা, ১২ জুনঃ সরকার পরিবর্তনের পর নবান্নের প্রশাসনিক অন্দরমহলেও দেখা যাচ্ছে নতুন ছবি। এক সময়ের প্রভাবশালী মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দখলে থাকা প্রথম তলার ১০১ নম্বর ঘর এখন নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বিশাল লামার অধীনে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ওই ঘরে পূজার্চনার আয়োজন করেন।

বুধবার মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনের পর শুক্রবার প্রথমবার নবান্নে নিজের বরাদ্দ ঘর পরিদর্শনে যান বিশাল লামা। সেখানে তিনি জানতে পারেন, একসময় এই ঘরেই বসতেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যিনি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন ধরে আইনি জটিলতার মধ্যে রয়েছেন। এরপরই প্রতিমন্ত্রী জানান, নতুন কাজ শুরু করার আগে ঘরটির ‘শুদ্ধিকরণ’ প্রয়োজন। তাঁর উদ্যোগে গঙ্গাজল ছিটিয়ে পূজা করা হয় এবং তারপরই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বিশাল লামা বলেন, “নতুন কোনও শুভ কাজ শুরুর আগে পূজা করা আমাদের সংস্কৃতির অংশ। বিধায়ক হওয়ার পরও নিজের অফিসে একইভাবে পূজা করেছিলাম।” তাঁর এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে, তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দপ্তরের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর পদক্ষেপও নজর কেড়েছে। নবান্নে নিজের বরাদ্দ ঘরে প্রবেশ করেই তিনি মন্ত্রীর চেয়ার বদলের অনুরোধ জানান। কারণ, ওই ঘরে আগে বসতেন প্রাক্তন পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন, যার বিরুদ্ধে সম্প্রতি একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং এফআইআরও দায়ের হয়েছে।

পূর্ণিমা চক্রবর্তী বলেন, “যিনি আগে এই ঘরে ছিলেন, তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তাই আমি ওই একই চেয়ারে বসতে চাইনি।” তাঁর আবেদনের পর প্রশাসনের পক্ষ থেকে নতুন চেয়ার সরবরাহ করা হয়।

নতুন সরকারের মন্ত্রীদের এই পদক্ষেপ প্রতীকী হলেও তা নবান্নে পরিবর্তনের বার্তাকেই আরও স্পষ্ট করে তুলেছে। প্রশাসনিক কাজের পাশাপাশি অতীতের বিতর্ক থেকে দূরত্ব বজায় রাখার বার্তাও উঠে এসেছে তাঁদের কর্মকাণ্ডে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

অন্নপূর্ণা থেকে আয়ুষ্মান, এক ছাতার তলায় ৫৫ পরিষেবা পেতে শীতলকুচিতে ভিড় সাধারণ মানুষের

কলকাতা পুরসভায় শুভেন্দুর ডাকে পুরসভায় মমতার ভ্রাতৃবধূ কাজরী! জোর জল্পনা রাজনৈতিক মহলে

কলকাতা পুরসভায় এক মঞ্চে শুভেন্দু, ফিরহাদ, মালা ও সন্দীপন, জল্পনা রাজনৈতিক মহলে

‘নিজেকে কয়েকটা বছর উপহার দিতে চাই’, বলিউড ছাড়ার জল্পনায় সুরকার প্রীতম

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা, বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

বিদ্যুৎ বিলে স্বস্তি আনতে ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’, ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, সোলার প্যানেলে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ভর্তুকি

Leave a Comment