আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নিউ জলপাইগুড়িতে বড়সড় মাদকবিরোধী সাফল্য, এক কেজির বেশি ব্রাউন সুগারসহ গ্রেফতার এক

Published on: January 14, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৪ জানুয়ারিঃ নিউ জলপাইগুড়িতে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল এক কেজি ২৪৮ গ্রাম ব্রাউন সুগার। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মালদার কালিয়াচকের বাসিন্দা ভরত মণ্ডলকে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ জানায়, বুধবার দুপুরে গোপন সূত্রে খবর আসে যে নিউ জলপাইগুড়ি থানার সাউথ কলোনি এলাকায় দিয়ে মাদক পাচার হতে চলেছে। সেই খবরের ভিত্তিতেই তৎপর হয়ে ওঠে স্পেশাল অপারেশন গ্রুপ ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। সাদা পোশাকে একটি বিশেষ দল গঠন করে এলাকায় নজরদারি শুরু করা হয়।

সূত্রের খবর, দুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন থেকে নেমে সাউথ কলোনি প্রধান সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল ভরত মণ্ডল। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করতেই পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশির সময় তার কাছ থেকে এক কেজি ২৪৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই এলাকাতেই মাদক হস্তান্তরের ছক ছিল ধৃতের। সে কাকে বা কোন চক্রের হাতে এই বিপুল পরিমাণ ব্রাউন সুগার তুলে দেওয়ার পরিকল্পনা করেছিল, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তদন্তকারীরা মাদক পাচারচক্রের সঙ্গে তার যোগসূত্র খতিয়ে দেখছেন।

নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জানায়,ধৃত ভরত মণ্ডলকে আগামীকাল জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। এই ঘটনার সূত্র ধরে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

এই অভিযানে পুলিশের বড় সাফল্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাদক পাচারের বিরুদ্ধে কড়া নজরদারি ও ধারাবাহিক অভিযান চলবে বলেও পুলিশ আশ্বাস দিয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment