আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সোনামুখী বি জে হাইস্কুলে মানবিক উদ্যোগ,পাঠ্যবই তুলে দেওয়া হল দুঃস্থ ও মেধাবী পড়ুয়াদের হাতে

Published on: January 20, 2026
---Advertisement---

আবদুল হাই, বাঁকুড়া: বাঁকুড়া জেলার সোনামুখী শহরের ঐতিহ্যবাহী সোনামুখী বি জে হাইস্কুলে এই প্রথম এক মানবিক ও শিক্ষামূলক উদ্যোগের সূচনা হল। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণির দুঃস্থ ও মেধাবী ছাত্রদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক মহল।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, আর্থিক সমস্যার কারণে যাতে কোনও মেধাবী ছাত্রের পড়াশোনা ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনেক সময় অভাবের কারণে ছাত্রছাত্রীদের বই কিনতে অসুবিধা হয়, ফলে পড়াশোনায় মনোযোগ কমে যায়। সেই সমস্যা দূর করতেই বিদ্যালয়ের পক্ষ থেকে সরাসরি পাঠ্যবই তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। বই হাতে পেয়ে ছাত্রদের মুখে স্বাভাবিকভাবেই দেখা যায় আনন্দ ও উৎসাহ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক ও অভিভাবিকারা উপস্থিত ছিলেন। শিক্ষকরা ছাত্রদের উদ্দেশে বলেন, নিয়মিত পড়াশোনা ও পরিশ্রমের মাধ্যমেই জীবনে সফল হওয়া সম্ভব। তাঁরা ছাত্রদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি ভবিষ্যতে নিজেদের যোগ্যতা ও সততার মাধ্যমে সমাজের মুখ উজ্জ্বল করার বার্তাও দেন।

অভিভাবকরাও বিদ্যালয় কর্তৃপক্ষের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, এই ধরনের সহায়তা দুঃস্থ পরিবারের পড়ুয়াদের জন্য অত্যন্ত সহায়ক এবং তা পড়াশোনার প্রতি ছাত্রদের আগ্রহ বাড়াতে বিশেষ ভূমিকা নেবে। অনেক অভিভাবকই জানান, বিদ্যালয়ের এই পদক্ষেপ তাঁদের জন্য বড় স্বস্তির।

সোনামুখী বি জে হাইস্কুলের কর্তৃপক্ষ আশাবাদী, এই প্রথমবারের বই বিতরণ কর্মসূচি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে নিয়মিতভাবে চালু করা যাবে। শিক্ষার প্রসার এবং মেধাবী ছাত্রদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলেই মনে করছেন সকলেই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment