জলপাইগুড়ি, ২ মার্চঃ আগুনে পুড়ে গেল একটি মুদি দোকান। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন চার নম্বর ঘুমটি এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে দোকানটির ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখতে পান তাঁরা।
সন্দেহ হওয়ায় কাছে গিয়ে দেখেন, দোকানের ভিতরে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা এবং দোকানের মালিক দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
ঘটনার তদন্ত শুরু করেছে দমকল কর্তৃপক্ষ।





