আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনহাটা বুড়িরহাট প্রাণেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে স্বাস্থ্যশিবির হচ্ছে

Published on: January 1, 2026
---Advertisement---

দিনহাটা, ১ জানুয়ারি : তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনহাটা বুড়িরহাট প্রাণেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হবে স্বাস্থ্য পরীক্ষা শিবির। আগামী ৩ জানুয়ারি একটি বিনামূল্যে ওই স্বাস্থ্য শিবির আয়োজিত হতে চলেছে।ওই উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ শিবির স্থলের মাঠ ও মঞ্চ তৈরির অগ্রগতি পরিদর্শন করতে তৃণমূল নেতৃত্ব উপস্থিত হন।

ওই বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজক হিসেবে রয়েছে বেলা গুহ দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ সমিতি, আইএমএ দিনহাটা শাখা এবং মন্ত্রী উদয়ন গুহ। পুরো ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বুড়িরহাট এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস।

পরিদর্শনকালে তৃণমূলের দিনহাটা দুই নম্বর ব্লক সহ-সভাপতি আব্দুল সাত্তারসহ স্থানীয় দলীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। তিনি জানান, এই শিবিরে বুড়িরহাট ও পার্শ্ববর্তী বেশ কয়েকটি অঞ্চলের মানুষ উপকৃত হবেন।

অংশগ্রহণকারীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং প্রয়োজনে রক্ত পরীক্ষাসহ অন্যান্য ডায়াগনস্টিক পরীক্ষার জন্য মহকুমা ও জেলা হাসপাতালে সহযোগিতা করা হবে।এতে এলাকার বিপুল সংখ্যক জনতার উপকার হবে বলে জানাচ্ছেন আয়োজকরা।

ওই প্রসঙ্গে আব্দুল সাত্তার আরও বলেন, “যাদের জটিল রোগ ধরা পড়বে এবং প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার প্রয়োজন হবে, তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেও দেওয়া হবে।”

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment