আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পুরভোটের মামলা নিয়ে তৃণমূলকে নিশানা শমীকের, ‘সিপিএমকে দিয়ে আদালতে পাঠাচ্ছে’

Published on: November 15, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, ১৫ নভেম্বরঃ কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন কবে, তা নিয়ে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে। আসন পুনর্বিন্যাস সংক্রান্ত আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন সিপিএম নেতারা। তার জেরেই নির্ধারিত সময়ে পুরভোট করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ তুলেছে বিজেপি। এই পরিস্থিতিতে এ বার তৃণমূলের বিরুদ্ধে আদালতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ আনলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, তৃণমূল নিজেরা আদালতে না গিয়ে সিপিএমকে সামনে রেখে মামলা করাচ্ছে। এই প্রসঙ্গে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি।

রবিবার বিরসা মুন্ডার ১৫১তম জন্মজয়ন্তী উপলক্ষে নিউ আলিপুরের ট্রাইঅ্যাঙ্গুলার পার্কে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন শমীক। সেখানে বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি রাজনৈতিক ও প্রশাসনিক একাধিক বিষয়ে মুখ খোলেন তিনি। কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন নিয়ে আদালতে মামলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে শমীকের অভিযোগ, তৃণমূল নিজেরা সরাসরি আদালতে না গিয়ে সিপিএমকে দিয়ে সেই কাজ করাচ্ছে। বিকাশরঞ্জন ভট্টাচার্যকে নিশানা করে তাঁর মন্তব্য, একসময় যিনি তৃণমূলের পাশে বসতেও লজ্জা পেতেন, এখন সেই তৃণমূলই তাঁর কাছে যাচ্ছে। শমীকের কটাক্ষ, ‘‘উনি অনেক বড় মনের মানুষ।’’

পুরভোট নিয়ে বিজেপির অভিযোগের পাশাপাশি এ দিন দলের কর্মীদের উদ্দেশেও বিশেষ বার্তা দিয়েছেন রাজ্য সভাপতি। তাঁর বক্তব্য, রাজনৈতিক লড়াইয়ে বিজেপি কর্মীদের আরও নমনীয় ও সংযত হতে হবে। দায়িত্বশীল আচরণের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করা সম্ভব, এমনই বার্তা দিয়েছেন তিনি।

বিরসা মুন্ডার জন্মজয়ন্তীর অনুষ্ঠানেও তৃণমূলকে আক্রমণ করেন শমীক। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরসা মুন্ডার জন্মদিনকে ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে ঘোষণা করেছেন। অথচ আদিবাসী উন্নয়নের প্রশ্নে পূর্বতন তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মান করার অভিযোগও তোলেন তিনি। পাশাপাশি রাজ্যে একলব্য মডেল স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রেও তৎকালীন সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি।

গোপীবল্লভপুরে প্রায় দেড়শো কোটি টাকা ব্যয়ে আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরির প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তৃণমূলের দীর্ঘ শাসনকালকে কটাক্ষ করে শমীকের মন্তব্য, রাজ্যে গত ১৫ বছর ধরে এক ‘ভগবান’-এর কথা শোনা গিয়েছে। বিরসা মুন্ডা গাছের তলায় থাকেন, আর অন্য ‘ভগবান’ থাকতেন সুসজ্জিত বাড়িতে।

এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দমদমের বিধায়ক সৌরভ শিকদার এবং বেহালা পূর্বের বিধায়ক শংকর শিকদার। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ও ধর্মীয় হস্তক্ষেপের অভিযোগ তুলেও সরব হন শমীক। একটি খ্রিস্টান স্কুলে শিক্ষিকাদের গেরুয়া শাড়ি না পরার নির্দেশ এবং আসানসোলের একটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ধর্মান্তকরণের অভিযোগ তোলেন তিনি। তাঁর বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির বাইরে রাখা জরুরি।

সব মিলিয়ে পুরভোটের আইনি জটিলতা থেকে আদিবাসী উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ একাধিক ইস্যুতে এ দিন তৃণমূলকে আক্রমণ করলেন শমীক। তবে কলকাতা ও হাওড়ার পুরভোটের ভবিষ্যৎ শেষ পর্যন্ত কোন পথে এগোয়, এখন নজর সেদিকেই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment