আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রধানমন্ত্রীর হাতে সম্মান পেয়ে আবেগে ভাসলেন শিলিগুড়ির প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকার

Published on: May 9, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৯মেঃ শিলিগুড়ির ডাবগ্রামের প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারের দীর্ঘ রাজনৈতিক জীবনের নিষ্ঠা ও আত্মত্যাগের স্বীকৃতি মিলল নতুন সরকার গঠনের দিন। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর হাতে সম্মান তুলে দেন। এই ঘটনাকে ঘিরে শিলিগুড়িতে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে।

জানা গিয়েছে, শ্যামা প্রসাদ মুখার্জি-র ভাষণে অনুপ্রাণিত হয়ে মাত্র ১৫ বছর বয়সে রাজনীতিতে যোগ দেন মাখনলাল সরকার। চরম অভাব-অনটনের মধ্যেও দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার চালিয়েছেন সামান্য জমির ফসলের উপর নির্ভর করে। তবে আর্থিক কষ্ট কখনও তাঁর রাজনৈতিক আদর্শকে টলাতে পারেনি।

১৯৮৪ সালে বিজেপির দার্জিলিং জেলা সম্পাদক হিসেবে দায়িত্ব সামলান তিনি। সেই সময় জেলায় সংগঠন শক্তিশালী না থাকলেও হাতে গোনা কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে অক্লান্ত পরিশ্রমে দলকে এগিয়ে নিয়ে যান। রাজনৈতিক প্রতিকূলতা ও নানা বাধা সত্ত্বেও সারাজীবন দলের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন মাখনলাল সরকার।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment