আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘ক্ষমতায় এলে বাংলায় বুলডোজার চলবে! রামরাজ্য হবেই’, ফের বিস্ফোরক দিলীপ

Published on: April 13, 2026
---Advertisement---

খড়গপুর, ১৩ এপ্রিলঃ ফের একবার চেনা আগ্রাসী মেজাজে দেখা গেল বিজেপি নেতা তথা খড়গপুরের প্রার্থী দিলীপ ঘোষকে। সোমবার খড়গপুর স্টেশন সংলগ্ন বোগদা এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলায় শান্তি ফেরাতে, দুর্নীতি রুখতে এবং আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করতে ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের ধাঁচে ‘বুলডোজার নীতি’ প্রয়োগ করবে বিজেপি।

দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তীব্র বিতর্ক শুরু হয়েছে। তিনি আরও বলেন, “বাংলা রামরাজ্য হবেই।” এদিন তিনি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে কড়া ভাষায় আক্রমণ করেন। দিলীপের দাবি, দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই ‘রামরাজ্য’ প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে মুসলমানরাও নিরাপদে বসবাস করছেন। বাংলার মুসলমানরা অন্য রাজ্যে কাজ করতে যান কেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

এছাড়াও, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নিয়ে তৃণমূলের অভিযোগ খারিজ করে দিলীপ ঘোষ বলেন, দুর্নীতির বিচার হবেই এবং এর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। তাঁর কথায়, “বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতিতে জড়িতদের জেলে যেতে হবে।”

এদিন ‘বন্দেমাতরম’ ইস্যুতেও সরব হন বিজেপি নেতা। তিনি বলেন, “বন্দেমাতরমের বিরোধিতা করা মানে দেশের বিরোধিতা করা,” এবং এই ধরনের অবস্থানের বিরুদ্ধে কড়া বার্তা দেন।

উল্লেখ্য, সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও নির্বাচনী সভায় ‘বুলডোজার’ প্রসঙ্গ তোলেন। তার জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা বুলডোজার নীতিতে বিশ্বাস করি না, আমরা ভালোবাসায় বিশ্বাসী।”

সবমিলিয়ে, নির্বাচনের আগে ‘বুলডোজার নীতি’ ও ‘রামরাজ্য’ ইস্যুকে ঘিরে রাজ্যে রাজনৈতিক তরজা আরও তীব্র হচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

দিনহাটায় রুটমার্চে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, “হিংসা রুখতেই বিশেষ অভিযান”-জানালেন পুলিশ সুপার জসপ্রিত সিং

স্কুটির ডিকি থেকে উদ্ধার ৩০০ গ্রাম ব্রাউন সুগার, বাজারমূল্য কয়েক লক্ষ

৭১৩ কিমি পেরিয়ে ভোট ডিউটি! নিজের পকেট থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা খরচ করে কোচবিহার থেকে দক্ষিণবঙ্গে ছুটছেন কর্মীরা

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের ‘গোপন বৈঠক’ বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ, রিপোর্ট তলব হাই কোর্টের

দলবদলের পর অভিনেত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগ, সাইবার সেলে অভিযোগ দায়ের রূপাঞ্জনা মিত্রের

মমতাকে গুলি করার হুমকি পোস্ট বিজেপি মুখপাত্রর! “৪ তারিখ জবাব দেবে মানুষ”, পালটা আক্রমণে সরব তৃণমূল

Leave a Comment