আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ট্রাক চালকের

Published on: April 10, 2026
---Advertisement---

মাথাভাঙা, ১০ এপ্রিলঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ট্রাক চালকের। ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।ঘটনাটি ঘটেছে শুক্রবার মাথাভাঙ্গা ১ নং ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ মাইল এলাকায়।

জানা গেছে মৃত ওই ট্রাক চালকের নাম রাম বাবু রায় (৩৪) । তার বাড়ি দুর্গাপুরের নিশান হাট এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে  এদিন লোহার রড নিয়ে মাথাভাঙ্গায় একটি হার্ডওয়ারের দোকানে এসেছিলেন মৃত ওই ট্রাক চালক।তবে লোহার রড নামিয়ে যাওয়ার সময় শিকারপুরের পাঁচমাইল এলাকায় একটি ধর্ম কাটায় গাড়ি দাঁড় করায়। সেই সময় চালক গাড়ির উপরে উঠে দড়ি রাখতে গেলে গাড়ির উপরে থাকা বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের তারে লেগে বিদ্যুৎপৃষ্ট হন এবং নীচে পড়ে যান এমনকি ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশও। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠায়।

পুলিশ সূত্রে খবর ট্রাক এর উপরে উঠে দড়ি রাখার সময় উপরে থাকা ৩৩ হাজার ভোল্টের ইলেকট্রিক তার লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ট্রাক চালকের। ইলেকট্রিক তারটি খুব নিচুতে থাকায় এবং ট্রাক চালকের অসাবধানতার কারনে এই দুর্ঘটনার ঘটেছে বলেও খবর।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment