আলিপুরদুয়ার, ৭ এপ্রিল : হাসিমারায় তোর্সা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। ওই সেতু থেকে নিচে নদীতে পড়ে গেল একটি কণ্টেনার ট্রাক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের।তিনি কন্টেনার ট্রাকের চালক ছিলেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, আজ সকালে ৩১ নম্বর জাতীয় সড়কে হাসিমারা তোর্ষা সেতুতে ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।আচমকা একটি কণ্টেনার ট্রাকের সঙ্গে একটি টিপার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনার সময় কণ্টেনার ট্রাকটি সেতু থেকে নিচে নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই কণ্টেনার ট্রাকের চালকের মৃত্যু হয়।





