আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ট্রাইব্যুনালের নির্দেশে স্বস্তি, মনোনয়ন জট কাটল রতুয়ার কংগ্রেস প্রার্থীর, সুপ্রিম নির্দেশে দ্রুত পদক্ষেপ

Published on: April 6, 2026
---Advertisement---

রতুয়া, ৬ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের ঠিক আগে বড় স্বস্তি পেল কংগ্রেস শিবির। ট্রাইব্যুনালের নির্দেশে রতুয়ার কংগ্রেস প্রার্থী মহম্মদ মোত্তাকিন আলম-এর নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে তাঁর মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না।

জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়ার পর মোত্তাকিন আলমের নাম বিবেচনাধীন তালিকায় ছিল। পরে তা ‘ডিলিট’ হয়ে যাওয়ায় জটিলতা তৈরি হয়। অথচ কংগ্রেস তাঁকেই রতুয়া কেন্দ্র থেকে প্রার্থী করে। এই পরিস্থিতিতে দ্রুত সমাধান চেয়ে তিনি সুপ্রিম কোর্ট-এর দ্বারস্থ হন এবং রিট পিটিশন দাখিল করেন।

সোমবার সকালে মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনালকে নির্দেশ দেয়, নির্দিষ্ট সময়ের মধ্যে বিষয়টির নিষ্পত্তি করতে হবে। সেই নির্দেশের ভিত্তিতে সল্টলেকে ট্রাইব্যুনালে দ্রুত কাজ শুরু হয়। পরে ট্রাইব্যুনালের তরফে জানানো হয়, অবিলম্বে মোত্তাকিন আলমের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

উল্লেখ্য, সোমবারই প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। ফলে সময়ের মধ্যে এই সিদ্ধান্ত আসায় কংগ্রেস প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার পথ পরিষ্কার হয়ে যায়।প্রসঙ্গত, মোত্তাকিন আলম ২০১৬ সালে মানিকচক কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ২০২১ সালে পরাজিত হলেও এবার তাঁকে রতুয়া থেকে প্রার্থী করেছে কংগ্রেস। এর আগে ফরাক্কার কংগ্রেস প্রার্থী মাহাতাব শেখের ক্ষেত্রেও একইভাবে ট্রাইব্যুনাল হস্তক্ষেপ করেছিল।

ভোটের আগে এই ধরনের আইনি লড়াই এবং দ্রুত নিষ্পত্তি নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্বকেই আরও একবার সামনে তুলে ধরল।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment