আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

তৃণমূলনেত্রী সুচিস্মিতা দেব শর্মা-র বাড়ির পাশ থেকে বোমা উদ্ধার, রাজনৈতিক মহলে চাঞ্চল্য কোচবিহারে

Published on: April 6, 2026
---Advertisement---

কোচবিহার, ৬ এপ্রিলঃ কোচবিহারে তৃণমূল কংগ্রেস নেত্রী সুচিস্মিতা দেব শর্মা-র বাড়ির পাশ থেকে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার গভীর রাতে এই ঘটনা সামনে আসতেই স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

ঘটনার পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল নেত্রীর অভিযোগ, বিজেপির পক্ষ থেকেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, যাতে এলাকায় অশান্তি তৈরি করা যায় এবং ভোটের আগে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের নেত্রী দীপা চক্রবর্তী পাল্টা দাবি করেন, এটি তৃণমূল কংগ্রেসেরই সাজানো ঘটনা। তাঁর বক্তব্য, রাজনৈতিকভাবে সুবিধা আদায়ের লক্ষ্যেই এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় রয়েছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ এবং কীভাবে বোমা সেখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।
নির্বাচনের আগে এই ধরনের ঘটনা রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment