কোচবিহার, ৫ এপ্রিল : বিধানসভা নির্বাচনের প্রচারে কোচবিহারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ ও ১৭ এপ্রিল জেলার একাধিক এলাকায় জনসভা করবেন তিনি।
তৃণমূল কংগ্রেসের কোচবিহারের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ফেসবুক পোস্ট করে ওই খবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ১৬ই এপ্রিল দিনহাটা বিধানসভা কেন্দ্রের সংহতি ময়দানে সকাল ১১টায়।
বেলা ১২ টায় মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের গুমানিহাট এলাকায় ও আগামী ১৭ই এপ্রিল সকাল ১১ টায় উত্তর বিধানসভা ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রকে নিয়ে কোচবিহার শহরে রাসমেলা মাঠে আসন্ন বিধানসভা নির্বাচনে বিধানসভার প্রার্থীদের সমর্থনে জনসভা করতে আসবেন মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়।





