আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

হাতির হানায় ভাঙল বাড়ি, আতঙ্ক জলপাইগুড়ির গ্রামে

Published on: April 4, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ৪ এপ্রিল : হাতির তাণ্ডবে ভাঙচুর হল ঘরবাড়ি।জানা যায় শুক্রবার গভীর রাত প্রায় ৩টা নাগাদ মোরাঘাট রেঞ্জের খট্টিমারি ও তোতাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে উত্তর চানাডিপা এলাকায় ঢুকে পড়ে তিনটি দলছুট হাতি।সারারাত খাদ্যের সন্ধানে গ্রামাঞ্চলে ঘুরে বেড়ায় তারা।এই সময় খাদ্যের খোঁজে হাতির দল একাধিক বাড়িতে ভাঙচুর চালায়।ঘটনার সময় বাড়ির সদস্যরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ হাতির তাণ্ডব টের পেয়ে কোনওরকমে প্রাণ বাঁচিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন তাঁরা।

স্থানীয়রা চিৎকার-চেঁচামেচি করলেও হাতির দল জঙ্গলে ফিরে যায়নি ফলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।এমনকি একটি হাতি একটি বাড়ির ভিতরে ঢুকে দীর্ঘক্ষণ অবস্থান করে বলেও অভিযোগ। হাতির হানায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের।একাধিক ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি ফসলি জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে।

যদিও এত বড় ঘটনার পরেও বন দপ্তরের কর্মীদের দেখা মেলেনি বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা।এছাড়াও ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন এ ধরনের ঘটনায় উপযুক্ত ক্ষতিপূরণ পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয় ফলে চরম দুর্ভোগে পড়তে হয় জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের। ঘটনার পর থেকে এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment