আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কালিয়াচক কাণ্ডে মূল অভিযুক্ত আইনজীবী থেকে রাজনীতির মঞ্চ-কে এই মোফাক্কেরুল ইসলাম?

Published on: April 3, 2026
---Advertisement---

মালদা, ৩ এপ্রিলঃ গত কয়েকদিন ধরে কালিয়াচক কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। সেই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত মোফাক্কেরুল ইসলামকে শুক্রবার সকালে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরবঙ্গের এডিজি কে জয়রামণ জানান, অভিযুক্তের খোঁজ পেয়ে পরিকল্পিতভাবেই তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে খবর, মালদার মোথাবাড়ি কাণ্ডে জনতাকে উসকানি দেওয়া এবং অশান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। এই ঘটনায় ইতিমধ্যেই ১৯টি মামলা রুজু হয়েছে এবং ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
কে এই মোফাক্কেরুল ইসলাম? উত্তর দিনাজপুরের ইটাহারের পোরসা হাটখোলার বাসিন্দা, প্রায় ৪০ বছর বয়সী এই ব্যক্তি পেশায় একজন আইনজীবী। তিনি রায়গঞ্জ আদালতে দীর্ঘদিন প্র্যাকটিস করেছেন এবং কলকাতা হাই কোর্টেও একাধিক মামলা লড়েছেন। কাজের সূত্রে কলকাতাতেও তাঁর বসবাস ছিল।

আইনচর্চার পাশাপাশি রাজনীতির প্রতিও আগ্রহ ছিল তাঁর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আসাদুদ্দিন ওয়াইসি-র দল এআইএমআইএম-এর প্রার্থী হিসেবে ইটাহার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। যদিও ভোটে বিশেষ সাফল্য পাননি, তবুও এলাকায় তাঁর একটি প্রভাবশালী ভাবমূর্তি ছিল।
সমাজমাধ্যমেও সক্রিয় ছিলেন মোফাক্কেরুল। গ্রেপ্তারের আগে একটি পোস্টে তিনি লেখেন, “আপনারা ভালো থাকুন”, যা ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

এই গ্রেপ্তারির পর কালিয়াচক কাণ্ডের তদন্তে নতুন গতি আসবে বলেই মনে করছে প্রশাসন। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment