আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মোথাবাড়ি কাণ্ডে ১৯ মামলা, ৩৫ জন গ্রেফতার, বাগডোগরা বিমানবন্দর থেকে ধৃত ২

Published on: April 3, 2026
---Advertisement---

মালদা, ৩ এপ্রিলঃ মালদার মোথাবাড়ি এলাকার ঘটনাকে কেন্দ্র করে বড় পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। এই ঘটনায় মোট ১৯টি মামলা রুজু করা হয়েছে এবং এখনও পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এডিজি কে জয়রামন। বৃহস্পতিবার মোথাবাড়ি থানায় এক সাংবাদিক বৈঠকে তিনি এই তথ্য তুলে ধরেন।

এডিজি জানান, শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে সিআইডি গ্রেফতার করেছে মোফাক্কারুল হোসেন ও একরামুল বাগনীকে। জানা গেছে, মোফাক্কারুলের বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল। কালিয়াচকের ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার তদন্তে একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করতে কিছুটা দেরি হয়েছে বলেও স্বীকার করেন এডিজি। তবে তাঁর দাবি, পুলিশের কোনও গাফিলতি ছিল না এবং পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনাকে ঘিরে মালদা জেলায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment