আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রান্নার গ্যাস সিলিন্ডার পেতে কোচবিহারে চরম ভোগান্তির শিকার গ্রাহকেরা, বাড়ছে ক্ষোভ

Published on: April 3, 2026
---Advertisement---

কোচবিহার, ৩ এপ্রিলঃ কোচবিহারে গ্যাস সিলিন্ডার নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকেরা। কেউ দুই ঘণ্টা, আবার কেউ পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে অপেক্ষা করছেন বলে অভিযোগ।এই দীর্ঘ অপেক্ষার কারণে চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে তাঁদের। লাইনে দাঁড়িয়ে থাকা অনেকেই জানিয়েছেন, বাড়িতে ছোট বাচ্চা রেখে এসেছেন, কেউ আবার না খেয়েই লাইনে দাঁড়িয়ে রয়েছেন।

একাধিক পরিবারে রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়ায় সমস্যার তীব্রতা আরও বেড়েছে।এছাড়াও তারা এমনটাও জানাচ্ছে গ্যাস সেন্টার থেকে তাদের জানানো হয়েছে 50 জনকে স্লিপ দেওয়া হবে তখন আর কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ আসার পরে এমনটাও তাদের জানানো হয়েছে তাদের পঞ্চাশের বদলে এই ১০০ জনকে স্লিপ দেওয়া হবে।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।তবুও সাধারণ মানুষের ক্ষোভ কমছে না।দ্রুত সমস্যার সমাধান ও সুষ্ঠু পরিষেবার দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা।প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হলেও ভোগান্তি এখনো কাটেনি বলে অভিযোগ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment