আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দুই নেতা, পতাকা তুলে দিলেন অভিজিৎ দে ভৌমিক

Published on: April 2, 2026
---Advertisement---

কোচবিহার, ২ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের আগে কোচবিহারে দলবদলের রাজনীতি ফের চর্চার কেন্দ্রে। ফরওয়ার্ড ব্লকের দুই নেতা নারায়ণ সরকার ও রঞ্জন সরকার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
দলীয় সূত্রে জানা গিয়েছে, নারায়ণ সরকার ও রঞ্জন সরকার দু’জনেই পুটিমারি-ফুলেশ্বরী এলাকার বাসিন্দা। তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে বাম রাজনীতির সঙ্গে যুক্ত। বিশেষ করে তাঁদের বাবা গৌতম সরকার বহু বছর ফরওয়ার্ড ব্লকের সক্রিয় কর্মী ছিলেন।
তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নের স্বার্থে তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন নবাগত দুই নেতা। তৃণমূল নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে সংশ্লিষ্ট এলাকায় সংগঠন আরও শক্তিশালী হবে।
অন্যদিকে, এই দলবদলকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।নির্বাচনের আগে এই ধরনের যোগদান যে বিভিন্ন দলের শক্তির সমীকরণে প্রভাব ফেলতে পারে, তা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment