দিনহাটা, ৩০ মার্চ : এসআইআরের জেরে নির্বাচন কমিশনের ভোটার তালিকা নিয়ে ব্যাপক অসন্তোষ ছড়িয়েছে দিনহাটা বিধানসভা এলাকায়।তালিকায় বিচারাধীন ভোটারদের নাম না থাকায় প্রতিবাদ জানিয়ে এলাকার বাসিন্দারা পথ অবরোধ করেন।
সোমবার বুড়িরহাট, নাজিরহাট, চৌধুরীহাট, বামনহাট সহ বিভিন্ন এলাকায় এই পথ অবরোধ করেন গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দারা রাস্তায় বসে পথ অবরোধ করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করেও তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁরা জানান, ভোটার তালিকায় নাম না উঠলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া হবে।





