খবরিয়া ডেস্ক, ২০ মার্চঃ মেষ রাশিঃ জীবনে কাজের গুরুত্ব খুব ভাল বুঝতে পারবেন। দিনের শেষ ভাগে উত্তেজক কিছু হওয়ার যোগ আছে।প্রেমের ব্যাপারে ধৈর্য বজায় রাখুন। ছোট ব্যবসায়ীদের ক্ষতি হতে পারে। আতঙ্কিত হওয়ার দরকার নেই, যদি পরিশ্রম সঠিক হয় তাহলে ভাল ফল পাবেন। দুপুরের পরে শান্ত থাকতে পারবেন না, কোনও কারণে উদ্বেগে ভুগবেন। স্বামী/স্ত্রীর জন্য অসুবিধা বোধ করতে পারেন।
বৃষ রাশিঃ সকাল থেকে ব্যবসায় খুব ভাল ফল পাবেন। রফতানি ব্যবসা থেকে সুসংবাদ পাবেন।পড়াশোনার চেষ্টাকে এগিয়ে নিয়ে যান। বাণিজ্যিক পরিকল্পনাগুলি নিয়ে একটি আলোচনার দরকার। আদালতে সম্পত্তির বিষয়গুলি আপনার পক্ষে থাকবে। ব্যাঙ্ক থেকে আর্থিক সুবিধা নিন। বাবার সঙ্গে দূরে বেড়াতে যাওয়ার আলোচনা। প্রেমে বিশ্বাস অর্জন করবেন।
মিথুন রাশিঃ ব্যবসার কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন। বেশির ভাগ জিনিসই ইচ্ছা অনুসারে এগোবে।ভাল মেজাজে থাকবেন। দুপুরের পরে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে। সম্পত্তির ব্যাপারে ভাইয়ের সঙ্গে বিবাদের যোগ আছে। শেয়ারে যাঁদের ভাল অভিজ্ঞতা আছে তাঁদের পরামর্শ নিন। শিল্পীদের জন্য কোনও ভাল খবর আসতে পারে।
কর্কট রাশিঃ প্রেমের ক্ষেত্র শুভ, প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা করতে পারেন। অফিসে হিসাবি পদক্ষেপ করার জন্য পুরস্কৃত হবেন।সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করতে সক্ষম হবেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। বাড়ির লোকের সঙ্গে বেড়ানোর যোগ। আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন।
সিংহ রাশিঃ সকালের দিকে কোনও অচেনা ব্যক্তির সঙ্গে বিতর্ক হওয়ার আশঙ্কা রয়েছে। যে কারণে মেজাজ খারাপ হয়ে যাবে।সহকর্মীরা এমন কিছু করবেন যাতে একটু মাথা গরম হতে পারে। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পাওয়ায় আনন্দ বাড়তে পারে। পেশার দিকে কোনও নতুন লোকের সঙ্গে পরিচয় লাভজনক হবে। আর্থিক অবস্থা খুব খারাপ হবে না।
কন্যা রাশিঃ সকালের দিকে কাজের চাপ কিছুটা উত্তেজনার সৃষ্টি করতে পারে। ঋণ শোধ হয়ে যাওয়ার দরুন আর্থিক অবস্থা উন্নত হবে।প্রেমজীবন ভাল দিকে মোড় নিতে পারে। নতুন কাজের চেয়ে কোনও পুরনো কাজের গুরুত্ব খুব ভাল বুঝতে পারেন। একটি আকস্মিক উপহার আসতে পারে। সন্তানের জন্য কোনও কাজের ব্যবস্থা হওয়ায় আনন্দ বাড়তে পারে।
তুলা রাশিঃ সুখী জীবনের স্বার্থে রাগ দূর করুন। কোনও কাজে নিছক সময় নষ্ট হতে পারে।জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। প্রেমের ব্যাপারে কিছু সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজ পরিবারকে মুগ্ধ করবে। অফিসে কথাবার্তা নিয়ন্ত্রণে রাখতে হবে। পেটের ব্যথায় ভুগবেন। ভাল পেশার আশা বাস্তবায়িত হতে পারে।
বৃশ্চিক রাশিঃ শেয়ারে বিনিয়োগের আগে অভিভাবকের পরামর্শ নিন। ব্যবসার স্থান মোটামুটি থাকবে, কিছু আর্থিক সমস্যা হতে পারে।আরও বড় ব্যবসাদার হয়ে উঠতে পরিশ্রম করুন। কোনও জিনিস চুরি যেতে পারে। সতর্ক থাকুন। খাবার ব্যাপারে নিয়ন্ত্রণ রাখুন। দুপুরের পরে ব্যবসার দিকে অর্থ আসতে পারে। বাবার সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা।
ধনু রাশিঃ সকালের দিকে কোনও কাজের জন্য গুরুজনদের পরামর্শ নিন। অফিসে বাজে কথায় সময় নষ্ট না করে কাজ করা শ্রেয়।ব্যবসার দিকে ভাল ফলাফল পাওয়ার জন্য কাজের পদ্ধতিতে মনোনিবেশ করা উচিত। প্রতিবেশীর কোনও কাজে সাহায্য করুন। পড়াশোনায় মনোযোগ দিন। সন্ধ্যার সময় কোনও লোকের সঙ্গে বিবাদ বাধতে পারে।
মকর রাশিঃ বাড়ির কোনও ব্যাপারে আবেগপ্রবণ হবেন না। স্বামী-স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে মতভেদ এড়িয়ে চলুন।বসের কথা মন দিয়ে শুনুন। হকারেরা কথা ও ব্যবহারে নিয়ন্ত্রণ বাড়ান। গুরুত্বপূর্ণ লোকের সঙ্গে সাক্ষাৎ হবে। কর্মীদের প্রতি সম্মান বজায় রাখুন। প্রেমে আবেগের উপর নিয়ন্ত্রণ বাড়ান। স্বাস্থ্য ও মনোবল খুব একটা খারাপ থাকবে না।
কুম্ভ রাশিঃ কোনও কারণে বিচলিত থাকতে পারেন। ব্যবসার দিকে সামান্য ধার নিতে হতে পারে।সন্তানদের সব আবদার পূরণ করা ঠিক হবে না। ভালবাসার মানুষকে উপহার দিতে ভুলবেন না। দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে যাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, তাঁর দেখা পেতে পারেন। বন্ধুর কিছু পুরনো সমস্যা নিয়ে লড়াই হতে পারে। আগুন থেকে একটু সাবধান থাকা দরকার।
মীন রাশিঃ বন্ধুরা সহায়ক হবে এবং খুশি রাখবে। সঞ্চয়ের জন্য বেশি অর্থ উপার্জন করতে পারেন।গয়না বা ঘরের সরঞ্জাম কেনার যোগ। অফিসে বিতর্কমূলক আলোচনা এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে ভাল ফলাফল পাওয়ার জন্য কাজের পদ্ধতিতে মনোনিবেশ করা উচিত। ব্যবসার দিকে কোনও লোকের জন্য বিপদ বাড়তে পারে। মায়ের সঙ্গে কোনও বিষয়ে আলোচনা হওয়ার যোগ আছে।





