আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোট ঘোষণার পরই বাংলায় বড় প্রশাসনিক রদবদল, নতুন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা

Published on: March 16, 2026
---Advertisement---

কলকাতা, ১৬ মার্চঃ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল ভারতের নির্বাচন কমিশন। রবিবার বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর নির্ঘণ্ট ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের আইনশৃঙ্খলা ও প্রশাসনের শীর্ষ পদে একাধিক পরিবর্তনের নির্দেশ দেয় কমিশন।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্য পুলিশের ডিজি পদ থেকে পীযূষ পান্ডে-কে সরিয়ে নতুন ডিজি হিসেবে নিয়োগ করা হয়েছে সিনিয়র আইপিএস অফিসার সিদ্ধিনাথ গুপ্ত-কে। পাশাপাশি কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সুপ্রতিম সরকার-কে সরিয়ে সেই পদে বসানো হয়েছে অভিজ্ঞ আইপিএস অফিসার অজয় কুমার নন্দ-কে। এছাড়াও আইনশৃঙ্খলা বিভাগের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল পদে পরিবর্তন এনে অজয় মুকুন্দ রানাডে-কে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সিদ্ধিনাথ গুপ্তা আগে থেকেই রাজ্য পুলিশের ডিজি পদের জন্য যোগ্য হিসেবে বিবেচিত ছিলেন। তাঁর নাম নিয়েও আলোচনা হয়েছিল, তবে শেষ পর্যন্ত রাজ্য সরকার তাঁকে ওই পদে বসায়নি। একইভাবে অজয় নন্দাও একজন সৎ ও দক্ষ পুলিশ অফিসার হিসেবে পরিচিত হলেও এতদিন তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
উল্লেখযোগ্যভাবে, ভোট ঘোষণার পরপরই নির্বাচন কমিশন রাজ্যের শীর্ষ প্রশাসনিক স্তরেও বড় পরিবর্তন আনে। মুখ্যসচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব পদ থেকে জগদীশ প্রসাদ মীনা-কে সরিয়ে দেওয়া হয়। তাঁদের জায়গায় ১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার দুষ্যন্ত নারিয়ালা-কে নতুন মুখ্যসচিব এবং ১৯৯৭ ব্যাচের আইএএস অফিসার সংঘমিত্রা ঘোষ-কে প্রিন্সিপাল সেক্রেটারি, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স পদে বসানো হয়েছে।
দিল্লির নির্বাচন সদন থেকে পাঠানো নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, ভোটের প্রস্তুতি ও প্রশাসনিক পরিস্থিতি খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন নির্দেশ দিয়েছে যে বদলি অবিলম্বে কার্যকর করতে হবে এবং সংশ্লিষ্ট আধিকারিকরা দায়িত্ব গ্রহণ করেছেন কি না তার রিপোর্ট ১৬ মার্চ বিকেল ৩টার মধ্যে কমিশনের কাছে জমা দিতে হবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই ভোটের মুখে রাজ্যের প্রশাসন ও পুলিশের শীর্ষ পদে এই বড় রদবদল করেছে নির্বাচন কমিশন। এর ফলে নির্বাচনের আগে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে কমিশনের কড়া অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠেছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment