আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে শুরু হচ্ছে ‘অল বেঙ্গল ভিশন আই-চ্যালেঞ্জার্স কাপ’, দৃষ্টিহীন ক্রিকেটারদের টি-২০ টুর্নামেন্ট

Published on: March 10, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১০ মার্চঃ দৃষ্টিহীন ক্রিকেটারদের উৎসাহ ও প্রতিভা তুলে ধরতে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে ‘অল বেঙ্গল ভিশন আই-চ্যালেঞ্জার্স কাপ সিজন–৬’ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। এই উপলক্ষে মঙ্গলবার শহরে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করে সামাজিক সেবা সংস্থা ‘উত্তরের দিশারী’। সেখানে টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৩ থেকে ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত শিলিগুড়ির সূর্যনগর মিউনিসিপ্যাল প্লেগ্রাউন্ডে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দৃষ্টিহীন ক্রিকেটারদের এই বিশেষ টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গল(CABB)-এর সহযোগিতায়।
আয়োজকদের বক্তব্য, এই টুর্নামেন্টে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মোট ছয়টি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার মূল লক্ষ্য দৃষ্টিহীন ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরা এবং সমাজে তাদের জন্য আরও বড় মঞ্চ তৈরি করা।

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চিন্ময় মণ্ডল, সাউথ ক্যালকাটা ল’ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. মৌস্রী বসিষ্ঠ, উত্তরের দিশারীর জয়েন্ট কনভেনর দেবায়ন নন্দী, ওয়ার্কিং প্রেসিডেন্ট সুজিত চ্যাটার্জি, সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার ড. অনুপম মুখার্জি এবং সেক্রেটারি অনুপ দত্ত।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ মার্চ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকার কথা রয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment