আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আবারও অ/গ্নিকাণ্ড, জলপাইগুড়ির গ্রামের ঘটনায় তদন্ত শুরু

Published on: March 10, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ১০ মার্চ : আবারও জলপাইগুড়ির গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লক এর কলাবারি অঞ্চল এর শালবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে। গভীর রাতে একটি ধানের গদায় আগুন দেখতে পান এলাকার বাসিন্দারা।

আগুন দেখতে পেয়ে তারা চিৎকার-চেঁচামেচি শুরু করলে মুহূর্তের মধ্যেই এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। গ্রামবাসীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও প্রথমদিকে আগুন নেভানো সম্ভব হচ্ছিল না। এরপর খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালবাজারের দমকল কর্মী এবং মেটেলি থানার পুলিশ। দমকলের দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়দের অনুমান। কেউ ইচ্ছাকৃতভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তবে ধানের গদায় ধান মজুত না থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন এলাকাবাসীরা। পাশাপাশি ঘটনাস্থল জনবসতি থেকে কিছুটা দূরে হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকেও রক্ষা পাওয়া গেছে বলে জানা গেছে। তবে ইতিমধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে দমকল কর্মী ও মেটেলি থানার পুলিশ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment