মাথাভাঙা , ১৯ ফেব্রুয়ারিঃ দাদু বাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের জলে পড়ে মৃত্যু হল এক শিশুর। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পাশাপাশি কান্নায় ভেঙ্গে পড়েছেন পরিবারের সদস্যরা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে শীতলকুচি ব্লকের রথেরডাঙ্গা এলাকায়।
জানা গিয়েছে শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি এলাকা থেকে পরিবারের সদস্যদের সঙ্গে দাদুর বাড়িতে বেড়াতে আসে রাহুল মিয়া নামে ২ বছর বয়সী ওই শিশু। আজ সকাল নাগাদ বাড়ির পাশে খেলতে খেলতে একটি পুকুরে পড়ে যায়।
তারপর অনেক খোঁজাখুঁজির পর ওই শিশুকে পুকুরের জল থেকে উদ্ধার করে প্রথমে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে ওই শিশুর অবস্থা গুরুতর থাকায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।তারপর মৃত ওই শিশুর দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে নিয়ে আসা হয়।





